ভিয়েনা ০৬:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে সড়ক সম্প্রসারণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের ইট-বালিতে ঝুঁকিতে ৪০ লাখ টাকার প্রকল্প মন্ত্রণালয়ে ব্যয় সংকোচনে সাধনে এসি ব্যবহার করি না : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে যুবদল কর্মী নিহত লালমোহনে জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কলেজ ছাত্র রিজওয়ান রশীদের বানানো ‘রেসিং কার’ চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী জাপানে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা রাজধানীর বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শন প্রধানমন্ত্রীর বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন: প্রধানমন্ত্রী স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া হবিগঞ্জের চুনারুঘাটে ‘বাল্লা লোকাল’ ট্রেন এখন শুধুই স্মৃতি

যে কারণে ঢালিউড বিউটি কুইন শাবানা অভিনয় ছেড়েছেন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২
  • ৭৪ সময় দেখুন
রিপন শানঃ বিউটি কুইন শাবানা হিসেবে আমরা তাকে চিনি । ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেত্রী শাবানা। প্রায় চার দশক ধরে তিনি দুর্দান্ত প্রতাপের সঙ্গে অভিনয় করেছেন বাংলা সিনেমায়। সমাজ ও পারিবারিক জীবনের বহু সমস্যা তিনি তুলে ধরেছেন অভিনয়ের মাধ্যমে । দর্শককে হাসিয়েছেন, কাঁদিয়েছেন। ৪০ বছরের অভিনয় জীবনে শাবানা তিন শতাধিক ছবিতে অভিনয় করেছেন। অসামান্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে রেকর্ড ১১ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন গুণী এই অভিনেত্রী।
২০০০ সালে হঠাৎ চলচ্চিত্রকে বিদায় জানান জনপ্রিয় এই অভিনেত্রী। পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। স্বামী ও তিন সন্তান নিয়ে বর্তমানে সেখানেই বসবাস করছেন তিনি। তবে শাবানা হঠাৎ কেন অভিনয় ছেড়েছিলেন সেই প্রশ্ন আজও দর্শকদের মনে ঘুরপাক খায়। দীর্ঘ ১৯ বছর পর সম্প্রতি সেই অজানা কথা ফাঁ’স করলেন শাবানার স্বামী প্রযোজক ওয়াহিদ সাদিক।
পারিবারিক কাজে সপ্তাহ খানেক আগে ঢাকায় এসেছেন ওয়াহেদ সাদিক। তার একফাঁকে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। বলেন সেই অজানা কথা। স্ত্রীর অভিনয় ছাড়া প্রসঙ্গে বলেন, ‘শৈশব থেকে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিল শাবানা। নিজেকে সে সময় দিতে পারেনি। তাই অভিনয় ছেড়ে এখন নিজের মতো করে সময় কাটাচ্ছে।’বাংলা চলচ্চিত্র শিল্প এখনও শাবানাকে হারানোর ক্ষ’ত কাটিয়ে উঠতে পারেনি জানিয়ে বলেন, ‘তার শূন্যতা পূরণ হওয়ার নয়। শাবানা অভিনয় ছাড়ার পর ঢাকার ফিল্মের এমন দুরাবস্থা হবে কল্পনাও করতে পারিনি। একজন অভিনয় থেকে অবসর নিতেই পারে, তাই বলে আরেকজন সিনেমা করবে না, তাতো হয় না। এমটা হচ্ছে বলেই ঢালিউড ইন্ডাস্ট্রি সংকট কাটিয়ে উঠতে পারছে না।’ ফুপিয়ে কেঁ’দে উঠে শাবানা বললেন ‘মানুষ আমাকে এখনো কেন এতো ভালোবাসে’ ? ষাট থেকে নব্বইয়ের দশকে বড়পর্দা মাতানো ঢালিউডের বিউটি কুইনখ্যাত জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী শাবানা এখনো তেমনই সৌন্দর্যের অধিকারী। বয়স তাকে একটুও ছুঁতে পারেনি। সম্প্রতি দেশে এসেছেন তিনি। শাবানার প্রশ্ন- আমাকে এখনো মানুষ এতো ভালোবাসে কেন ? বলতে বলতেই ফুপিয়ে কান্না তার। কোনোভাবে কান্না সং’য’ত করে তিনি বললেন, ‘জানেন প্রতিদিন ভোরে মর্নিংওয়াকে বের হই। সেদিন আমি পার্কে হাঁটছি । একটা মেয়ে এসে আমাকে বলল, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি। আমি বললাম বলো।
মেয়েটি বলল, আপনি আমাদের শাবানা আপা না? আমি হেসে উঠলাম। আমার হাসি দেখে তার উচ্ছ্বাসের মাত্রা আরও বেড়ে গেল । খুশিতে আ’ত্মহারা হয়ে বলে উঠল- হ্যাঁ, ঠিকই তো, আপনি আমাদের শাবানা আপা। ওই যে আপনার সেই ভুবন ভোলানো হাসি, বলতে বলতে সে আমাকে জড়িয়ে ধরল। আমি অবাক চোখে তার দিকে তাকিয়ে রইলাম। মুখে কোনো কথা নেই।
নিজেকে প্রশ্ন করলাম- এতটুকু মেয়ের পক্ষে তো আমাকে চেনার কথা নয়, হয়তো তার মা-বাবা আমাকে চিনতে পারেন। কারণ তাদের সময়ে আমার ছবি মুক্তি পেত। ও বলল, আমি এখনো টিভি, ইউটিউবে আপনার ছবি দেখি। আপনাকে আমার অনেক ভালো লাগে। এ ঘটনার বর্ণনা দিতে গিয়ে আবারও ডুকরে কেঁদে উঠলেন ঢালিউডের এ বিউটি কুইন । আবারও তার কান্নাভেজা প্রশ্ন, আমাকে এখনো মানুষ এতো ভালোবাসে কেন। কারও জন্য তো কখনো কিছু করতে পারিনি। তার কথায় শুধু দেশে নয়, বিদেশের মাটিতেও এমন ঘটনা নিয়মিত ঘটে। বলতে বলতে চোখ মুছে নিলেন তিনি। তার কান্নায় উপস্থিত সবার চোখও ভিজে উঠল।
ব্যস্থাপনা সম্পাদক /ইবিটাইমস
জনপ্রিয়

লালমোহনে সড়ক সম্প্রসারণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের ইট-বালিতে ঝুঁকিতে ৪০ লাখ টাকার প্রকল্প

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যে কারণে ঢালিউড বিউটি কুইন শাবানা অভিনয় ছেড়েছেন

আপডেটের সময় ০৮:০৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২