ভিয়েনা ০৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ BDOAA অলিম্পিয়াডে মাভাবিপ্রবি’র সাফল্য: ভাইস- চ্যান্সেলরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ যুদ্ধের পরিণতি নিয়ে সৌদি আরবে উপসাগরীয় নেতাদের বৈঠক প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

চরফ্যাসনে মেঘনায় রক্ষাবাঁধে শ্রমিক নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২
  • ৭০ সময় দেখুন

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাসনে বেতুয়া প্রশান্তি পার্ক সংলগ্ন মেঘনার ভাঙ্গনের রক্ষাবাঁধের জরুরী মেরামত কাজে নিয়োজিত শাহীন (৩০) নামে এক শ্রমিক নিখোঁজ রয়েছে।মঙ্গলবার দুপুর দেড়টায় এই নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে। নিখোঁজ শাহীন উপজেলার আছলামপুর ইউনিয়নের আয়েশাবাগ গ্রামের বাদ্সু হাওলাদারের ছেলে ও জিও ব্যাগ জরুরী মেরামত কাজের শ্রমিক।

প্রত্যক্ষদর্শীরা জানান, নদীর তীর রক্ষায় গত ৩ মাস পর্যন্ত ২ টি জাহাজে প্রায় ৭০ জন শ্রমিক নিয়ে জিও ব্যাগের কাজটি করেন পাউবো-২ইমার্জেন্সী কাজ । প্রতিদিনের মতো ১৮ অক্টোবর জিও ব্যাগ স্থাপনের কাজ করেন নিখোঁজ শাহীন সহ ২৫ জন শ্রমিক। এ সময় নদীর বাঁধ রক্ষায় জিও ব্যাগ স্থাপনকালে প্রায় ৪ থেকে ৫ শ বালুভর্তি জিও ব্যাগ সহ কর্মরত ২৫ জন শ্রমিক নদীতে ধেবে যায়।সকল শ্রমিকদের উদ্ধার করা গেলে ও শাহীন নামের শ্রমিক কে উদ্ধার করা যায়নি।

পানি উন্নয়ন বোর্ড (ডিভিশন-২) এর উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ মিজানুর রহমান জানান,বেতুয়া লঞ্চঘাট সংলগ্ন নদীরভাঙ্গণ রোধে পানি উন্নয়ন বোর্ডের জরুরী মেরামত কাজে শাহীন নামে ১ জন শ্রমিক নিখোঁজ হয়েছে। এতে শাহীন কে উদ্ধার কাজে চরফ্যাসন উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সহযোগীতায় ফায়ার সার্ভিস এর ডুবুরীদল উদ্ধার অভিযান চলছে। শাহীনের নিখোঁজ সংবাদ পেয়ে উপজেলার হাজার হাজার মানুষ শাহীন কে ফিরে পাওয়ার অপেক্ষায় আছেন।

এ রির্পোট লেখা পর্যন্ত নিখোঁজ শাহীনের সন্ধান মেলেনি।

জামাল মোল্লা/ইবিটাইমস

জনপ্রিয়

পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরফ্যাসনে মেঘনায় রক্ষাবাঁধে শ্রমিক নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে

আপডেটের সময় ০৭:৩২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২