ভিয়েনা ০৩:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট দ্রুত সরাতে বাধ্য করতে আইন করবে সরকার কবরস্থানের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ হাইকোর্টের রায় উপেক্ষা করে লালমোহনে সড়কে চাঁদা উত্তোলনের বৈধতা দিলেন প্রশাসক পবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হলেন এমপি নূরুল ইসলাম নয়ন রাজধানীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ লালমোহনের মাদক কারবারি গ্রেফতার ধর্মীয় অবমাননার অভিযোগে টাঙ্গাইলে যুবক গ্রেপ্তার টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক ঢাকা বিভাগে শ্রেষ্ঠ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ইউক্রেনের হামলায় রাশিয়ায় যাত্রীবাহী ট্রেনের সহকারী চালক নিহত ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরাইলের

ভোলায় পৃথক ঘটনায় সুইপারসহ দুইজনের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৪১:৪০ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২
  • ৫৫ সময় দেখুন

ভোলা প্রতিনিধিঃ ভোলায় পৃথক ঘটনায় সুইপারসহ দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে একজন সুইপার আরেকজন বৃদ্ধ। নিহত দুজনের লাশ ভোলা সদর হাসপাতালে রয়েছে।

ভোলা সদর হাসপাতালে দায়িত্বে থাকা পুলিশ সদস্য মো. মামুন এ তথ্য নিশ্চিত করেন।

সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভোলা-লক্ষীপুর আঞ্চলিক সড়ক গুপ্তমুন্সী এলাকায় দুইটি যাত্রীবাহি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. ইউছুফ আলী বয়াতি (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলা ২নং পূর্ব ইলিশা ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

স্থানীয়রা জানান, পরাণগঞ্জ বাজার থেকে বাজার করে অটোরিকশা যোগে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় উভয় গাড়ির দুই চালক আহত হয়েছে। তাঁরা স্থানীয় পর্যায়ে চিকিৎসা নিয়েছেন। গাড়ি দুইটি পুলিশের হেফাজতে রয়েছে।

অন্যদিকে বিকাল ৫টার দিকে ভোলা মোস্তফা কামাল বাসস্ট্যান্ডের একটি পুকুর থেকে  নির্মূল (৩০)নামের এক সুইপার পুকুর থেকে  ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ।নিহত নির্মূল সদর উপজেলা আলীনগর ইউনিয়ন ২নং ওয়ার্ডের মালীর ছেলে। তিনি পেশায় সুইপার ছিলেন।

সুইপার নির্মূল মৃগী রোগে আক্রান্ত ছিলেন উল্লেখ করে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির জানান, উভয় ঘটনায় আইনি পদক্ষেপ চলমান রয়েছে।

মনজুর রহমান/ইবিটাইমস

ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট দ্রুত সরাতে বাধ্য করতে আইন করবে সরকার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় পৃথক ঘটনায় সুইপারসহ দুইজনের মৃত্যু

আপডেটের সময় ০৮:৪১:৪০ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২