ভিয়েনা ০৩:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট দ্রুত সরাতে বাধ্য করতে আইন করবে সরকার কবরস্থানের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ হাইকোর্টের রায় উপেক্ষা করে লালমোহনে সড়কে চাঁদা উত্তোলনের বৈধতা দিলেন প্রশাসক পবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হলেন এমপি নূরুল ইসলাম নয়ন রাজধানীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ লালমোহনের মাদক কারবারি গ্রেফতার ধর্মীয় অবমাননার অভিযোগে টাঙ্গাইলে যুবক গ্রেপ্তার টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক ঢাকা বিভাগে শ্রেষ্ঠ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ইউক্রেনের হামলায় রাশিয়ায় যাত্রীবাহী ট্রেনের সহকারী চালক নিহত ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরাইলের

বরাদ্দের চাল পেয়ে জেলেরা খুশি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৩৩:২৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২
  • ৫২ সময় দেখুন

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে মাছ শিকারে নিষেধাজ্ঞাকালীন বেকার থাকা জেলেদের মাঝে বরাদ্দের চাল বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউনিয়নের প্রায় ২১‘শ জেলের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়। এছাড়া উপজেলার অন্যান্য ইউনিয়নগুলোতেও জেলেদের মাঝে চাল বিতরণ শুরু হয়েছে।

নিষেধাজ্ঞার প্রথম দিকে নিজেদের জন্য সরকারের বরাদ্দকৃত চাল পেয়ে খুশি এসব জেলেরা। তারা বলেন, নিষেধাজ্ঞায় মাছ শিকার করতে না পেরে বেকার দিন কাটছে। এতে করে সংসার চালাতে হিমশিম খেতে হতো। তবে এখন চাল পেয়েছি, আশা করছি নিষেধাজ্ঞার বাকি দিনগুলোতেও নদীতে না গিয়ে পরিবার-পরিজন নিয়ে সুন্দরভাবে কাটাতে পারবো।

চাল বিতরণকালে উপস্থিত ছিলেন- উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রুহুল কুদ্দুস, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়া, ট্যাগ অফিসার মো. মামুন হোসেন, ইউপি সচিব মো. মিজানুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক প্রভাষক মো. ইকবাল হোসেন জুলহাস প্রমূখ।

কবির আহমেদ/ইবিটাইমস

ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট দ্রুত সরাতে বাধ্য করতে আইন করবে সরকার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বরাদ্দের চাল পেয়ে জেলেরা খুশি

আপডেটের সময় ০৮:৩৩:২৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২