ভিয়েনা ০৪:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে সড়ক সম্প্রসারণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের ইট-বালিতে ঝুঁকিতে ৪০ লাখ টাকার প্রকল্প মন্ত্রণালয়ে ব্যয় সংকোচনে সাধনে এসি ব্যবহার করি না : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে যুবদল কর্মী নিহত লালমোহনে জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কলেজ ছাত্র রিজওয়ান রশীদের বানানো ‘রেসিং কার’ চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী জাপানে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা রাজধানীর বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শন প্রধানমন্ত্রীর বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন: প্রধানমন্ত্রী স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া হবিগঞ্জের চুনারুঘাটে ‘বাল্লা লোকাল’ ট্রেন এখন শুধুই স্মৃতি

কয়েকদিনের মধ্যেই মা হওয়ার বিষয়টা ক্লিয়ার করে দেবঃ বুবলী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২
  • ৫৬ সময় দেখুন

বিনোদন ডেস্ক: মঙ্গলবার থেকে আলোচনা কেন্দ্রে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। ফেসবুকে আমেরিকা থাকাকালীন দুটি ছবি প্রকাশ্যে নিয়ে এসেছেন তিনি। সেই ছবি নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। বলছেন—প্রকাশ্যে দেখা যাচ্ছে নায়িকার বেবি বাম্প, মা হয়েছেন বুবলী?

প্রসঙ্গে মঙ্গলবার সন্ধ্যায় বুবলী সাংবাদিকদের জানিয়েছেন, ‘কিছু ব্যাপার তো আছেই। আমি একজন মুসলিম, তো এটুকুই বলব, আমাদের যা হয়েছে খুব শালীনভাবে হয়েছে। এ বিষয়ে অনুরোধ করব, কেউ যেন খারাপ কিছু না ছড়ান এবং আমি কয়েকটা দিন সময় চাইছি। কয়েকদিনের মধ্যেই আমি বিষয়টা ক্লিয়ার করে দেব। আর এটি আমার জন্য খুবই সেন্সেটিভ একটি বিষয়। আরও কিছুটা দিন সময় পেলে আমি এটা সবাইকে ডেকে সুন্দরভাবে বিস্তারিত বলতে পারব।’

শবনম বুবলী ‘উধাও’ ছিলেন ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে। সে সময় নানা গুঞ্জন ডালপালা মেলেছে; সবচেয়ে বড় গুঞ্জন ছিল—মা হয়েছেন অভিনেত্রী। এই গুঞ্জন অস্বীকার করে গেল বছরের জানুয়ারিতে প্রকাশ্যে আসেন শবনম বুবলী। জানান, এত দিন আমেরিকায় ছিলেন তিনি, ফিল্ম নিয়ে পড়াশোনা করেছেন নিউইয়র্ক ফিল্ম একাডেমিতে।

শাকিব খানের সঙ্গে ‘বীর’ সিনেমার শুটের সময় ঢালিউড উত্তাল ছিল বুবলীর মা হতে যাচ্ছেন এমন গুঞ্জনে।

শাকিব খান যখন পুত্রের জন্মদিনে ভালোবাসা প্রকাশ করলেন, সেদিনই বুবলী ‘মাই লাইফ’-এর প্রতি ভালোবাসা প্রকাশ করলেন।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

লালমোহনে সড়ক সম্প্রসারণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের ইট-বালিতে ঝুঁকিতে ৪০ লাখ টাকার প্রকল্প

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কয়েকদিনের মধ্যেই মা হওয়ার বিষয়টা ক্লিয়ার করে দেবঃ বুবলী

আপডেটের সময় ০৬:৫৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২