ভিয়েনা ০৭:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত টাঙ্গাইলে বেশি দামে ফ্যান বিক্রি ও তেলে কারচুপি: দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা কালীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু: এন্টিভেনম নেই হাসপাতালে বরিশালে অনিয়মের দায়ে ৮টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় নিহত ২৯ হরমুজ নিয়ে ইরানের সর্বশেষ প্রস্তাব খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন কর্পোরেশনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটমের ডিজির সৌজন্য সাক্ষাৎ বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই : সালাহউদ্দিন আহমেদ

ক্ষমতাসীনরা জনতাকে ‘শুয়োরের বাচ্চা’ বলে: মোমিন মেহেদী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২
  • ৭০ সময় দেখুন

ঢাকা থেকে হাফিজা লাকীঃ নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, পুলিশ-প্রশাসন-সচিব-আমলা-মন্ত্রী-এমপিরা আগে আড়ালে-আবডালে বললেও এখন ক্ষমতাসীনরা জনতাকে ‘শুয়োরের বাচ্চা’ বলে প্রকাশে জনসভায়; তারপরও আমরা চুপ করে থাকি, কারণ আমরা বায়ান্নর প্রেরণা-একাত্তরের চেতনা থেকে সরে গেছি, ব্রিটিশ-পাকবিরোধী বিজয়ের কথা ভুলে গেছি।

২৫ সেপ্টেম্বর সকাল ১০ টায় ক্ষমতাসীনদের গালি, নির্যাতন থেকে মুক্তির দাবিতে তোপখানা রোডস্থ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক পথসভায় তিনি উপরোক্ত কথা বলেন। সভায় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান একরামুল হক গাজী লিটন, ঢাকা মহানগর দক্ষিণ এনডিবির যুগ্ম আহবায়ক কামাল আহমেদ, সদস্য  রুবেল আকন্দ প্রমুখ।

মোমিন মেহেদী এসময় আরো বলেন, নির্মম বাস্তবতা হলো এই যে, জাতির পিতার দেশে তাঁরই নিষিদ্ধ সংগঠন ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ এখন ক্ষমতায়; আরো কঠিন বাস্তবতা হলো এই যে, জাতির পিতা যেই নেতাকর্মীদেরকে কখনোই  পছন্দ করেনি, তারা রাজনৈতিক শক্তিকে কাজে লাগিয়ে আমজনতাকে ‘শুয়োরের বাচ্চা’ বলে গালি দেয়ার মত স্পর্ধা যেমন দেখাচ্ছে, তেমনই জনগণকে যেখানে সেখানে গালাগালি করছে সাবেক বিরোধী দল বিএনপির মহাসচিব থেকে শুরু করে অন্যান্য দলের নেতাকর্মীরা। প্রধান দুই দল নয়; জনতা এখন প্রধান ২ পরিবারের সদস্যদের দাসে পরিণত হওয়ায় এমনটা ঘটছে।

নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরী বলেন, নতুন প্রজন্ম খুবই সুক্ষ্মভাবে লক্ষ্য করছে- ছাত্র-যুব-জনতাকে কারা কষ্ট দিয়ে, দ্রব্যমূল্য বাড়িয়ে টাকা পাচার করছে, প্রতিটি পাচারকারীর তথ্য সংগ্রহ করছে তারা। যদি দেশকে খাদের কিণারে নিয়ে যাওয়ার পায়তারা করা হয়; নতুন প্রজন্মের প্রতিনিধিরা জনগণকে সাথে নিয়ে অতিতের পাচারকারী আর বর্তমান পাচারকারীদের পাশাপাশি সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলে যাওয়া ২ দলের প্রতিটি রাঘব বোয়ালকে কঠিন গণধোলাই দিয়ে বুঝিয়ে দেবে এদেশের মানুষ সবচেয়ে বেশি শক্তিশালী।

সভা থেকে সাম্প্রতিক সময়ে রাজধানীতে আওয়ামী কর্মসূচিতে মহানগর দক্ষিণের নেতা হুমায়ুন কবিরের ‘শুয়োরের বাচ্চা’ বলে গালি দেওয়ার তীব্র নিন্দা ও বিচার দাবি করা হয়।

ঢাকা/ইবিটাইমস

জনপ্রিয়

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ক্ষমতাসীনরা জনতাকে ‘শুয়োরের বাচ্চা’ বলে: মোমিন মেহেদী

আপডেটের সময় ০৬:৩৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২