ভিয়েনা ০৩:০০ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৫ জন নিহত টুংটাং শব্দে মুখর লালমোহনের কামার পাড়া ছাত্রদলের মামলায় এনসিপির নেতা তারেক রেজা গ্রেফতার টাঙ্গাইলে সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত টাঙ্গাইলে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন হাসপাতালের সেকমো আবুলের অনিয়ম-ই নিয়ম পাকিস্তানে দ্রুতই ইরান-যুক্তরাষ্ট্রের নতুন দফার বৈঠকের সম্ভাবনা: শাহবাজ শরিফ

নাজিরপুরে যুবদলের সভাপতি সহ বিএনপি’র ৯ নেতা-কর্মীর জামিন দেয়নি আদালত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪২:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২
  • ৬৪ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে উপজেলা যুবদলের সভাপতি মো. শাফিকুল ইসলাম শফিক সহ বিএনপি’র ৯ নেতা-কর্মীর জামিন না মনজুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দিয়েছেন আদালত।

গতকাল বরিবার (২৫ সেপ্টেম্বর) পিরোজপুর জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ওই নির্দেশ প্রদান করেন। তবে একই দিন অন্য একটি মামলায় উপজেলা যুবদলের সাধারন সম্পাদক মো. মিজানুর রহমান রিপনের জামিন প্রদান করেন।

আসামী পক্ষের আইনজীবী এ্যাড. আবুল কালাম আকন জানান, আ’লীগের দায়ের করা মামলায় স্বেচ্ছায় আত্মসমর্পন করে ৯ নেতাকর্মী ও গ্রেফতারকৃত উপজেলা যুবদলের সভাপতি সহ ১০ জন জামিন চাইলে বিচারক একজনকে জামিন প্রদান করে বাকী ৯ জনকে জেল-হাজতে প্রেরন করেন।

জামিন না মঞ্জুর করা আসামীরা হলেন- উপজেলা যুবদলের সভাপতি মো. শফিকুল ইসলাম শাফিক, সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী, যুবদল নেতা বাবুল খান, বিএনপি নেতা হাজী আলতাফ হোসেন, ছাত্রদলের রাজু সরদার, নাজমুল মোল্লা, রাজু মোল্লা, রুমন হাওলাদার ও সফিক শেখ। এর আগে ওই একই মামলায় পৃথকভাবে ৭১ জন নেতাকর্মীর জামিন প্রদান করেন আদালত।

উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর উপজেলা বিএনপি’র একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী-বিএনপির মধ্যে সংর্ঘষে উপজেলা বিএনপি’র কার্যালয় ভাংচুর সহ উভয় দলের ৬০ নেতাকর্মী আহত হন । এ ঘটনায় উপজেলা কৃষকলীগ যুগ্ম আহ্বায়ক ছিদ্দিকুর ফকির বাদী হয়ে বিএনপি’র তিন
শতাধীক অজ্ঞাত নেতাকর্মীকে আসামী করে মামলা দায়ের  করেন।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

জনপ্রিয়

রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নাজিরপুরে যুবদলের সভাপতি সহ বিএনপি’র ৯ নেতা-কর্মীর জামিন দেয়নি আদালত

আপডেটের সময় ০৬:৪২:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২