ভিয়েনা ০১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয়

পিরোজপুরে আ’লীগ-বিএনপি’র সংঘর্ষের মামলায় বিএনপি’র ৩১ নেতা-কর্মীর জামিন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
  • ৮১ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে আ’লীগ- বিএনপি’র মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলায় বিএনপি’র ৩১ নেতা-কর্মীকে জামিন দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) পিরোজপুর জেলা ম্যাজিষ্ট্রেট আদালত তাদের ওই জামিন প্রদান করেন।

আসামী পক্ষের আইনজীবী এ্যাড. আবুল কালাম আকন ওই জামিনের তথ্য নিশ্চিত করে জানান, ওই দিন সকালে বিএনপি’র ৩১ নেতা-কর্মী স্বেচ্ছায় আত্মসমর্পন করে জামিন চাইলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

এর আগে পুলিশ ওই মামলায় ৭জনকে গ্রেফতার করলে আদালত তাদের পৃথকভাবে জামিন প্রদান করেন। মামলার বাকী আসামীরা গ্রেফতার এড়াতে পলাতক রয়েছেন।

জেলা বিএনপি’র আহŸায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, বলেন, গত ৮ সেপ্টেম্বর উপজেলা বিএনপি’র উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। স্থানীয় শাসক দলের লোকজন ওই সমাবেশে আসা বিএনপি’র নেতা-কর্মীদের উপর হামলা করে শতাধীক নেতা-কর্মীকে আহত ও উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয় ভাংচুর করে। পরে উল্টো উপজেলা কৃষকলীগ যুগ্ম আহবায়ক ছিদ্দিকুর ফকির বাদী হয়ে বিএনপি’র শতাধীক নামীয় ও দুই শতাধীক অজ্ঞাত নেতা- কর্মীকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

উল্লেখ্য, ওই দিন বিএনপি’র কেন্দ্র ঘোষিত কর্মসূচীকে কেন্দ্র করে আ’লীগ-বিএনপি’র মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় দলের ৬০ নেতা-কর্মী আহত হয়। বিএনপিও আ’লীগের ৯৩ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পিরোজপুরে আ’লীগ-বিএনপি’র সংঘর্ষের মামলায় বিএনপি’র ৩১ নেতা-কর্মীর জামিন

আপডেটের সময় ০৫:০৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২