ভিয়েনা ১২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাভাবিপ্রবিতে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত পদত্যাগের পথে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এমপি আমির হামজাকে আদালতে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে তেহরানের সঙ্গে ইউরোপের আলোচনা বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজায় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ বাংলাদেশ-অ্যাঙ্গোলা জ্বালানি সহযোগিতা আলোচনা শুরু চাঁদপুরে বিশ্ব খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঝিনাইদহে নব-গঠিত কমিটি থেকে ছাত্রদলের ৩ নেতার পদত্যাগ লালমোহনে এনায়েত কবির পাটোয়ারী মৃত্যুবার্ষিকী পালন

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কেউ না খেয়ে থাকবে নাঃ মতিয়া চৌধুরী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৫৭:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
  • ৭৮ সময় দেখুন

শহিদুল ইসলাম জামাল, চরফ্যাসনঃ বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক কৃষি মন্ত্রী ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম মতিয়া চৌধুরী বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা সুখী-সুন্দর বাংলাদেশ গড়তে চাচ্ছেন। বলেন, প্রত্যেকের ঘর থাকবে, শিক্ষা পাবে ও স্বাস্থ্যসুবিধা নিশ্চিত হবে। মতিয়া চৌধুরী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কেউ না খেয়ে থাকবেনা।

শনিবার (১৭ সেপ্টেম্বর) চরফ্যাসন ব্রজগোপাল টাউন হলে ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ এম এম নজরুল ইসলামের ৩০তম মৃত্যু বার্ষিকীর স্বরণসভায় প্রধান অতিথির বক্তব্যে বেগম মতিয়া চৌধুরী এসব কথা বলেন।

এসময় তিনি বিএনপির সমালোচনা করে আরো বলেন, ‘আওয়ামী লীগের উন্নয়ন বিএনপির চোঁখে পড়েনা। তারা বোমাবাজির রাজনীতি করে। তারা লাঠি দিয়ে মানুষ মারার রাজনীতি করে’।

উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মরহুম অধ্যক্ষ এম এম নজরুল ইসলামের জোষ্ঠ্য পুত্র যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, চরফ্যাসন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, চরফ্যাসন পৌর মেয়র মোঃ মোরশেদ, চরফ্যাসন প্রেসক্লাব সভাপতি আবুল হাসেম মহাজন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন চরফ্যাসন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহামেদ শুভ্র।

এর আগে বেলা সাড়ে ১১ টায় অধ্যক্ষ এম এম নজরুল ইসলামের কবর জিয়ারত করেন বেগম মতিয়া চৌধুরী এমপি। পরে শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক এবং জ্যাকব টাওয়ার পরিদর্শন শেষে স্বরণ সভায় যোগ দেন।

ইবিটাইমস/ এমএন

জনপ্রিয়

মাভাবিপ্রবিতে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কেউ না খেয়ে থাকবে নাঃ মতিয়া চৌধুরী

আপডেটের সময় ১০:৫৭:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২