ভিয়েনা ০৮:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
উন্নয়ন প্রকল্পে দুর্নীতি ও ধীরগতি আর সহ্য করা হবে না : পরিকল্পনা প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনে নতুন রেকর্ড বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক লালমোহনে মসজিদ কমিটির সভাপতির সংবাদ সম্মেলন মার্কিন-ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত বিশ্ববিদ্যালয়ের স্থানে জাদুঘর করার পরিকল্পনা ইরানের সৌদি আরবে পৌঁছেছেন ৪৩,৭৭৩ বাংলাদেশি হজযাত্রী দেশের সকল বিভাগেই বৃষ্টির সম্ভাবনা ঢাকায় ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঝিনাইদহে বাসে র‍্যাবের অভিযান, সাড়ে ৭ কোটি টাকার ‘ক্রিস্টাল মেথ’ জব্দ নানা সংকটে ব্যাহত হরিণাকুন্ডু হাসপাতালের স্বাস্থ্যসেবা

দেশজুড়ে চরম নৈরাজ্য ও ভীতির পরিবেশ : মির্জা ফখরুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২
  • ৫৫ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সারা দেশে এখন চরম নৈরাজ্য ও ভীতির পরিবেশ বিরাজ করছে। সমগ্র দেশ সন্ত্রাসের নগরীতে রূপান্তরিত হয়েছে।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, গত ১০ সেপ্টেম্বর বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি পালনকালে আওয়ামী সন্ত্রাসীরা কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রহমত উল্যাহ জিকো, লাকসাম উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন আলম এবং লাকসাম নবাব ফয়জুন্নেসা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নুরুন্নবী মোহসিনসহ নেতাকর্মীদেরকে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় প্রমাণ হয় যে, রাষ্ট্রক্ষমতা দখলে রেখে বিরোধী দলের অস্তিত্ব ধ্বংস করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার।

তিনি বলেন, সারা দেশে এখন চরম নৈরাজ্য ও ভীতির পরিবেশ বিরাজ করছে। সমগ্র দেশ সন্ত্রাসের নগরীতে রূপান্তরিত হয়েছে। মিডনাইট ও বিনা ভোটের সরকারের উদ্দেশ্যই হচ্ছে রাষ্ট্রক্ষমতা দখলে রেখে, দুর্নীতি ও লুটপাটের রাজত্ব বজায় রাখা। তাদের এই অনাচারের দুঃশাসন রুখে দিতে জনগণ এখন দৃঢ় সংকল্পবদ্ধ, ঐক্যবদ্ধ।

মির্জা ফখরুল বিবৃতিতে কুমিল্লার মনোহরগঞ্জ ও লাকসাম উপজেলায় নেতাকর্মীদের ওপর হামলাকারী আওয়ামী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। হামলায় আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করেন।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

উন্নয়ন প্রকল্পে দুর্নীতি ও ধীরগতি আর সহ্য করা হবে না : পরিকল্পনা প্রতিমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দেশজুড়ে চরম নৈরাজ্য ও ভীতির পরিবেশ : মির্জা ফখরুল

আপডেটের সময় ০৭:০৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২