ভিয়েনা ০৭:৫২ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৫ জন নিহত টুংটাং শব্দে মুখর লালমোহনের কামার পাড়া ছাত্রদলের মামলায় এনসিপির নেতা তারেক রেজা গ্রেফতার টাঙ্গাইলে সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত টাঙ্গাইলে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন হাসপাতালের সেকমো আবুলের অনিয়ম-ই নিয়ম পাকিস্তানে দ্রুতই ইরান-যুক্তরাষ্ট্রের নতুন দফার বৈঠকের সম্ভাবনা: শাহবাজ শরিফ

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে দু’ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৩৬:২৪ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২
  • ৮০ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। আজ সকালে মাধবপুর উপজেলার শাহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দু’জনই একই ট্রাকের চালক ও হেলপার। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের পরিচয় পাওয়া যায়নি।

হাইওয়ে পুলিশ জানায়, সকাল ৮টার দিকে ঢাকামুখী বালু বোঝাই একটি ট্রাক (যশোর ট-১১-৫২৫৭) ওই এলাকায় পৌঁছলে সিলেটমুখী অপর একটি ট্রাকের (ঢাকা মেট্রো ট ১৮-২৫০৭) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ঢাকামুখী ট্রাকের চালক ও হেলপার নিহত হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে ও মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অপর ট্রাকের হেলপার মাজেদকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠায়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈনুল ইসলাম ভূঁইয়া জানান, নিহতদের মরদেহ ও দুর্ঘটনা কবলিত ট্রাক দুটো শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় রাখা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত করতে চেষ্টা চলছে বলে জানায় হাইওয়ে থানা পুলিশ।

মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস

জনপ্রিয়

রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে দু’ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আপডেটের সময় ০৩:৩৬:২৪ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২