ভিয়েনা ০২:৩৬ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাধবপুরে ৮০ বোতল ইসকফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার লালমোহনে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ ইরানের সঙ্গে ইতিবাচক আলোচনা চলছে : ট্রাম্প তুরস্কে জরুরি অবতরণ করল স্পেনের প্রধানমন্ত্রীর বিমান নেত্রকোণায় মাদক কারবারি আটক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর ধনবাড়ী স্বাস্থ্য কর্মকর্তার দুর্নীতির বিরুদ্ধে মহাসড়কে এলাকাবাসীর মানববন্ধন মির্জাপুরে চীনা নাগরিক পরিচয়ে বিয়ে করতে এসে জেরার মুখে পালালো দুই যুবক মাভাবিপ্রবিতে বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিষয়ক একাডেমিক সেমিনার অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর ভারত সফরে সই হবে ৭ চুক্তি : পররাষ্ট্রমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৩:৫২ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২
  • ১০৭ সময় দেখুন

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরের সময় দেশটির সঙ্গে সাতটি দ্বিপক্ষীয় চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ড. মোমেন এসব কথা বলেন। ৫ থেকে ৮ সেপ্টেম্বর ৪ দিনের জন্য ভারতে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর এ সফরের বিস্তারিত তুলে ধরতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, দুই দেশের মধ্যে বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা, জনযোগাযোগ, অভিন্ন নদীর পানি বণ্টন, নদীর অববাহিকাভিত্তিক পানিসম্পদ ব্যবস্থাপনা, সীমান্ত সুরক্ষা, নিরাপত্তা সহযোগিতা, মাদক চোরাচালান ও মানবপাচার রোধ প্রভৃতি অধিক গুরুত্ব পাবে। বৈঠক শেষে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব চুক্তি ও সমঝোতা স্মারক পানি ব্যবস্থাপনা, বিজ্ঞান ও প্রযুক্তি, রেলওয়ে, আইন, তথ্য ও সম্প্রচার, প্রভৃতি ক্ষেত্রে সহযোগিতা সম্পর্কিত।

প্রধানমন্ত্রীর এ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ উল্লেখ করে ড. মোমেন বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, রেলপথমন্ত্রী, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী, পানিসম্পদ প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন পর্যায়ের কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে এ সফরে যোগদান করবেন।

বাংলাদেশ ও ভারতের মধ্যকার সুসম্পর্ক বর্তমানে বিশেষ উচ্চতায় অবস্থান করছে উল্লেখ করে ড. মোমেন বলেন, বন্ধুপ্রতীম প্রতিবেশি দেশ ভারতের সাথে শান্তিপূর্ণভাবে স্থলসীমানা ও সমুদ্রসীমানা নির্ধারণ সারা বিশ্বের সামনে সহযোগিতার ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেছে। পাশাপাশি দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় যেমন নিরাপত্তা ইস্যু, আন্তঃসংযোগ, বিদ্যুৎ খাতে সহযোগিতা, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, জনযোগাযোগ, শিক্ষা ও সাংস্কৃতিক, আন্তঃদেশীয় বাস চলাচল, রেল ও নৌপথে যোগাযোগ ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক গভীরতর হওয়াসহ সার্বিকভাবে এই সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে নতুন নতুন উদ্যোগ গৃহীত হবে।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

মাধবপুরে ৮০ বোতল ইসকফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

প্রধানমন্ত্রীর ভারত সফরে সই হবে ৭ চুক্তি : পররাষ্ট্রমন্ত্রী

আপডেটের সময় ০৬:৪৩:৫২ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২