ভিয়েনা ০১:০২ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৫ জন নিহত টুংটাং শব্দে মুখর লালমোহনের কামার পাড়া ছাত্রদলের মামলায় এনসিপির নেতা তারেক রেজা গ্রেফতার টাঙ্গাইলে সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত টাঙ্গাইলে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন হাসপাতালের সেকমো আবুলের অনিয়ম-ই নিয়ম পাকিস্তানে দ্রুতই ইরান-যুক্তরাষ্ট্রের নতুন দফার বৈঠকের সম্ভাবনা: শাহবাজ শরিফ

৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২
  • ৬৫ সময় দেখুন

ভোলা জেলা প্রতিনিধিঃ হুমায়ুন কবির (৪০) নামে ৩ বছরের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে ভোলার লালমোহন থানা পুলিশ।

শনিবার রাতে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় লালমোহন থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। হুমায়ুন কবির উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাছানুজ্জামানের ছেলে।

এব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, হুমায়ুন কবির একাধিক বিয়ে করেছেন। হুমায়ুনের প্রথম স্ত্রী ২০১৭ সালে ভোলা কোর্টে একটি যৌতুক মামলা করেন। ওই মামলায় ২০২০ সালে তার বিরুদ্ধে ৩ বছরের সাজা ঘোষণা করেন বিচারক। সে ওমানে থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে শনিবার রাতে দেশে আসার খবর পেয়ে হুমায়ুনকে বিমান বন্দর থেকে গ্রেফতার করতে সক্ষম হই। এরপর লালমোহন থানায় এনে রোববার  দুপুরের দিকে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মনজুর রহমান/ইবিটাইমস

জনপ্রিয়

রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

আপডেটের সময় ০৬:৩৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২