ভিয়েনা ১২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাভাবিপ্রবিতে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত পদত্যাগের পথে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এমপি আমির হামজাকে আদালতে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে তেহরানের সঙ্গে ইউরোপের আলোচনা বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজায় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ বাংলাদেশ-অ্যাঙ্গোলা জ্বালানি সহযোগিতা আলোচনা শুরু চাঁদপুরে বিশ্ব খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঝিনাইদহে নব-গঠিত কমিটি থেকে ছাত্রদলের ৩ নেতার পদত্যাগ লালমোহনে এনায়েত কবির পাটোয়ারী মৃত্যুবার্ষিকী পালন

ফারহান লঞ্চ থেকে ইয়াবাসহ পাচারকারী আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৩১:৩৫ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২
  • ৬৫ সময় দেখুন

ভোলা জেলা প্রতিনিধিঃ ভোলা-লক্ষ্মীপুর নৌ-রুটে চলাচল করা ফারহান লঞ্চে অভিযান চালিয়ে মো. মেহেদী হাসান (২৩) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম। তখন তার সাথে ব্যাগ থেকে  ২ হাজার ৮শ ৩০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ উদ্ধার করে। আটককৃত মেহেদী হাসান ঝালকাঠি জেলার কাঁঠালিয়া থানার পাটি খালঘাট ইউনিয়নের তারাবুনিয়া গ্রামের মো. আলম তালুকদারের ছেলে।

রবিবার সকাল ৭টার দিকে তাকে আটক করা হয়। ভোলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ফরহাদ সরদার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম ভোলা-লক্ষ্মীপুর নৌ-রুটে চলাচল করা ফারহান লঞ্চে অভিযান চালিয়ে একটি ট্রাভেল ব্যাগের মধ্যে থেকে ২ হাজার ৮শ ৩০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মেহেদী হাসানকে আটক করে। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, এই ইয়াবা ট্যাবলেট সে চট্টগ্রাম থেকে ক্রয় করে ঝালকাঠিতে বিক্রয়ের উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন। সে বিগত এক বছর যাবত এই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। বিভিন্ন কৌশলে সে মাদক পরিবহন করত।

তিনি আরও জানান, তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

মনজুর রহমান/ইবিটাইমস

জনপ্রিয়

মাভাবিপ্রবিতে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ফারহান লঞ্চ থেকে ইয়াবাসহ পাচারকারী আটক

আপডেটের সময় ০২:৩১:৩৫ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২