ভিয়েনা ০৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয়

শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না: মির্জা ফখরুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩৫:০৫ অপরাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২
  • ৬৮ সময় দেখুন

ঢাকা: আওয়ামী লীগ ক্ষমতায় এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে কখনোই নির্বাচন সুষ্ঠু হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১৭ জুলাই) দুপুরে দলের চেয়াপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, গেল নির্বাচনে রাষ্ট্রপতির কাছে নির্বাচন কমিশনের পরামর্শ দিয়েও কমিশনে কোনো পরিবর্তন বা পরামর্শ নিতে দেখিনি। তাই চলমান সংলাপ নিয়েও বিএনপির কোনো আগ্রহ নেই।

সরকার পরিবর্তন না হলে কোনো ভাবেই নির্বাচন সুষ্ঠ করা সম্ভব না বলে মনে করেন মির্জা ফখরুল। সেই সঙ্গে নড়াইলের ঘটনার তিব্র নিন্দাও জানান বিএনপি মহাসচিব। নির্বাচন কমিশন নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকার আওয়ামীলীগ থাকলে যে নির্বাচন কমিশনই থাকুক নির্বাচন সুষ্ঠু হবে না সে কারনেই এই নির্বাচন কমিশন নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, চিরকাল ক্ষমতায় থাকতেই দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চায়।

নড়াইলের সাম্প্রদায়িক হামলার ঘটনা দুঃখজনক জানিয়ে মির্জা ফখরুল বলেন: এই সরকারের আমলেই সাম্প্রদায়িক ঘটনা বেশি ঘটে, নির্বাচনের আগে এমন ঘটনা বেড়ে যায়।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না: মির্জা ফখরুল

আপডেটের সময় ০৬:৩৫:০৫ অপরাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২