ভিয়েনা ০১:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৫ জন নিহত টুংটাং শব্দে মুখর লালমোহনের কামার পাড়া ছাত্রদলের মামলায় এনসিপির নেতা তারেক রেজা গ্রেফতার টাঙ্গাইলে সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত টাঙ্গাইলে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন হাসপাতালের সেকমো আবুলের অনিয়ম-ই নিয়ম পাকিস্তানে দ্রুতই ইরান-যুক্তরাষ্ট্রের নতুন দফার বৈঠকের সম্ভাবনা: শাহবাজ শরিফ

বিএনপির সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের বৈঠক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২
  • ৬৪ সময় দেখুন

ঢাকা: বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করছেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক জিন লুইস। বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে আজ মঙ্গলবার দুপুরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। দুপুর ২টা থেকে প্রায় দেড় ঘণ্টাব্যাপী বৈঠকে নানা বিষয় নিয়ে কথা হয়। এ সময় লুইসের সঙ্গে রেবেকা ভিকে নামে জাতিসংঘের আরেক কর্মকর্তাও উপস্থিত ছিলেন।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান মঙ্গলবার বিকেলে বলেন, ‘ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক সমন্বয়ক জিন লুইসের সঙ্গে বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। বৈঠকে জিন লুইসের সঙ্গে রেবেকা ভিকে নামে আরেকজন জাতিসংঘের কর্মকর্তাও ছিলেন।’

তবে শায়রুল কবির খান বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিএনপির সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের বৈঠক

আপডেটের সময় ০৬:২৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২