ভিয়েনা ০৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয়

বিদ্যুৎ নিয়ে সরকারের দুর্নীতির কারণে দেশজুড়ে লোডশেডিং: ফখরুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২
  • ৬৬ সময় দেখুন

ঢাকা: ‘বিদ্যুৎ খাতে সরকারের দুর্নীতির কারণে দেশজুড়ে আজ লোডশেডিং চলছে। উৎপাদন না করেও কুইক রেন্টালের নামে টাকা লুট করেছে সরকার। বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতি করা সরকারের মূল উদ্দেশ্য ছিল, দেশব্যাপী সাম্প্রতিক লোডশেডিংয়ে তা প্রমাণ হয়েছে।’

সাম্প্রতিক সময়ে দেশজুড়ে লোডশেডিংয়ে সরকারের দুর্নীতিই মূল কারণ উল্লেখ করে এসব কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (৫ জুলাই) গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।

নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের আস্থা যাচাইয়ের আহ্বান জানান মির্জা ফখরুল। গণতন্ত্র ও ভোটাধিকার না থাকলে হাজারটা পদ্মা সেতু করেও কোনও লাভ হবে না বলে মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন হতে হলে অবশ্যই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার হলেই কেবল বিএনপির অংশগ্রহণ দৃশ্যমান হবে, নয়তো সম্ভব নয়।

বিএনপি মহাসচিব বলেন, বিশ্ব জনমত বাংলাদেশে সকলের অংশগ্রহণে নির্বাচন চায়, তবে এটা সরকারের সদিচ্ছা ছাড়া সম্ভব নয়। নিরপেক্ষ সরকারের অধীনে সকল দলের অংশগ্রহণে নির্বাচন বর্তমান রাজনৈতিক সংকটের সমাধান করতে পারে।

সংবাদ সম্মেলনে সরকার বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিদ্যুৎ নিয়ে সরকারের দুর্নীতির কারণে দেশজুড়ে লোডশেডিং: ফখরুল

আপডেটের সময় ০৬:২৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২