ভিয়েনা ০৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয়

ঐক্যবদ্ধ আন্দোলনে একমত এলডিপি-বিএনপি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২
  • ৬৯ সময় দেখুন

ঢাকা: বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে সরকার হটাতে ‘যুগপৎ আন্দোলন’ করতে একমত হয়েছে এলডিপি-বিএনপি। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মহাখালী ডিওএইচএসে এলডিপির চেয়ারম্যান অলি আহমেদের বাসায় সংলাপে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এক ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠকের পর বিএনপির মহাসচিব সাংবাদিকদের বলেন, ‘আজকের এই বৈঠকে বর্তমান ফ্যাসিবাদী সরকারকে সরিয়ে জনগণের একটি সরকার প্রতিষ্ঠা এবং জনগণের একটি পার্লামেন্ট গঠনের বিষয়ে আমরা আন্দোলন করতে একমত হয়েছি।’

‘সরকারের পতন ঘটিয়ে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম হবো’ উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা আশা করি, সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর যুগপৎ আন্দোলন গড়ে তুলতে সক্ষম হবো।’

সংলাপে বিএনপি মহাসচিবের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ছিলেন। এলডিপির সাত সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির চেয়ারম্যান অলি আহমেদ। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন—মহাসচিব রেদোয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য নুরুল আলম, নেয়ামূল বসির, আওরঙ্গজেব বেলাল, সাকলাইন খান ও সৈয়দ মাহবুব মোর্শেদ।

বৈঠকের পর অলি আহমেদ বলেন, ‘বর্তমান যে সরকার আছে, তারা দেশকে ধ্বংস করে দিচ্ছে। দেশের জনগণ এক অস্বস্তিকর পরিবেশে বাস করছে। কারও জীবনের জানমালের কোনো নিরাপত্তা নেই, মৌলিক অধিকার নেই, ন্যায় বিচার নেই। এরকম অবস্থা দেশের মানুষের জন্য কাম্য নয়।’ তিনি জানান, আমরা আজকে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে, এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই সরকারের পতন ঘটাতে সক্ষম হবো।’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তাকে অনতিবিলম্বে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিও জানান অলি।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঐক্যবদ্ধ আন্দোলনে একমত এলডিপি-বিএনপি

আপডেটের সময় ০৭:০৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২