ভিয়েনা ০৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয়

অছাত্র বিশৃঙ্খলাকারীদের প্রতিহত করবে ছাত্রলীগ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:২২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
  • ৮৭ সময় দেখুন

ঢাকা: জাতীয়তাবাদী ছাত্রদলকে ‘অছাত্রদের সংগঠন’ হিসেবে অ্যাখ্যা দিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসগুলোতে বিশৃঙ্খলা চেষ্টাকারীদের প্রতিহত করবে সাধারণ শিক্ষার্থীরা। অতীতের মতোই তাঁদের পাশে থাকবে ছাত্রলীগ।

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘিরে ছাত্রলীগ ও ছাত্রদলের একাধিকবার সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাস জুড়ে চলমান উত্তেজনা প্রসঙ্গে গণমাধ্যমকে এ কথা বলেন ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

‘ছাত্রদলের সাধারণ সম্পাদকের বাঁশ-লাঠি নিয়ে আসার বক্তব্য’ তুলে ধরে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, ‘শিক্ষার্থীদের দিকে এভাবে মারমুখীভাবে এগিয়ে আসা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো বিশৃঙ্খলতা তৈরির চেষ্টা সহ্য করা হবে না। সাধারণ শিক্ষার্থীরাই তাদেরকে অতীতের মতো প্রতিহত করবে।’

‘অছাত্রদের নিয়ে গড়া ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল’ উল্লেখ করে ছাত্রলীগের সভাপতি আরও বলেন, ‘বিগত বছরগুলোতে ক্যাম্পাসে কোনো বিশৃঙ্খল হয়নি এবং সাধারণ শিক্ষার্থীরা নিরবিচ্ছিন্নভাবে পড়ালেখা চালিয়ে যেতে পেরেছে।

এসময় ছাত্রলীগের এই দুই শীর্ষ নেতা অভিযোগ করেন, বৃহস্পতিবার সন্ত্রাসীদের হামলায় ছাত্রলীগের ১০ থেকে১৫  জন নেতাকর্মী আহত হয়েছে।

এদের মধ্যে ছাত্রলীগের সহ-সভাপতি তিলোত্তমা সিকদার, রাকিব হাসান, জহির, ঐতিহ্য, সাংগঠনিক সম্পাদক নাজিম, পাঠাগার সম্পাদক সৈয়দ ইমাম বাকের, উপ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক সামাদ আজাদ জুলফিকার, উপদপ্তর শিমুল আহমেদ, অর্থ সম্পাদক সাদ্দাম হোসেন, অভিজ্ঞান দাস অন্তু প্রমুখ।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অছাত্র বিশৃঙ্খলাকারীদের প্রতিহত করবে ছাত্রলীগ

আপডেটের সময় ০৭:২২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২