ভিয়েনা ০৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয়

তৃণমূল সংগঠন হলো আওয়ামী লীগের প্রাণ- এমপি শাওন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:১১:১০ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২
  • ১২৬ সময় দেখুন

জাহিদ দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, তৃণমূল সংগঠন হলো আওয়ামী লীগের প্রাণ। আওয়ামীলীগের তৃণমূলের সংগঠন যত শক্তিশালী হবে দল তত বেশি শক্তিশালী হবে। তৃণমূলকে কোন ভাবেই উপেক্ষা করা চলবে না। তৃণমূলের নিবেদিত আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে সবসময় মূল্যায়ন করতে হবে।

রবিবার (২২ মে) আসরবাদ উপজেলার হরিগঞ্জ বাজার হাফিজিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের চরভূতা ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বক্তব্যের পূর্বে জাতীয় পতাকা, দলীয় পতাকা উত্তোলন ও কবুতর এবং বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন ।

চরভূতা ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মোঃ আবদুল হান্নানের সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তোফাজ্জল হোসেনসহ পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। পরে ভোলা-৩ আসনের এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুন্নবী চৌধুরী শাওন এমপির সভাপতিত্বে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। এতে মোঃ আবদুল হান্নান মাস্টার কে সভাপতি ও মোঃ জসিম উদ্দিন কে সাধারণ সম্পাদক করে চরভূতা ইউনিয়ন আওয়ামী লীগের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

ভোলা/ ইবিটাইমস

হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

তৃণমূল সংগঠন হলো আওয়ামী লীগের প্রাণ- এমপি শাওন

আপডেটের সময় ০৪:১১:১০ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২