ভিয়েনা ০১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয় ১-১ গোলে ড্র দক্ষিণ আফ্রিকা-চেক প্রজাতন্ত্র ম্যাচ

রাষ্ট্রপতির সংলাপে বিএনপিকে আমন্ত্রণ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৫৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২
  • ৬৮ সময় দেখুন

ঢাকা: নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করতে দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। চলমান এই সংলাপে অংশ নিতে এবার আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপিকে।

বুধবার রাষ্ট্রপতির সংলাপের আমন্ত্রণপত্র নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়। বিএনপির পক্ষ থেকে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আমন্ত্রণের চিঠি গ্রহণ করেন। বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু চিঠি গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনপিকে আমন্ত্রণ জানিয়ে দেওয়া চিঠিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী ১২ জানুয়ারি (বুধবার) বিএনপিকে সংলাপে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন। বিকেল ৪টায় রাষ্ট্রপতি বঙ্গভবনে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে সংলাপে বসতে আগ্রহী।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রাষ্ট্রপতির সংলাপে বিএনপিকে আমন্ত্রণ

আপডেটের সময় ০৩:৫৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২