ভিয়েনা ১২:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয় ১-১ গোলে ড্র দক্ষিণ আফ্রিকা-চেক প্রজাতন্ত্র ম্যাচ ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়নকে লালমোহনে সংবর্ধনা টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী টুকু, পরিবেশ দেখে ক্ষুব্ধ

বিএনপি’র রাজনীতি স্বাধীনতা বিরোধীদের নিয়েই : ওবায়দুল কাদের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১৩:০২ অপরাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২
  • ৬৩ সময় দেখুন

ঢাকা: আওয়ামী লীগর সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মুখে মুখে মুক্তিযুদ্ধের কথা বললেও স্বাধীনতা বিরোধী অপশক্তিদের নিয়েই তাদের রাজনীতি। তিনি বলেন, সাম্প্রদায়িক উগ্রবাদকে সাথে নিয়ে বিএনপি নেতারা অসাম্প্রদায়িক কথা বলে।

সেতু মন্ত্রী সোমবার তাঁর সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন।

‘সরকারের পতন ঘন্টা বেজে গেছে’, বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, আসলে বিএনপি নেতারা এতটাই অন্ধ ও বধির যে,বহু আগেই জনগণ তাদের পতন ঘন্টা বাজিয়ে দিয়েছে। তা তারা শুনতে পায়না।

বিএনপি নেতাদের প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, আন্দোলন আর নির্বাচনে চরম ব্যর্থতায় কি তাদের শেষ ঘন্টা বাজেনি? বিএনপি’র কথা ও কাজে কোন মিল নেই। তাদের ডাবল স্ট্যান্ডার্ড নীতি তাদেরই রাজনীতির অন্যতম প্রধান বাধা। ওবায়দুল কাদের বলেন, জনগণ কী চায়, কী চায় না-তার মানদন্ড বা পরিমাপক হচ্ছে নির্বাচন। একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে শেখ হাসিনা সরকার অত্যন্ত আন্তরিক। জনগণ চাইলে বিএনপিই ক্ষমতায় আসবে।

নির্বাচনের বাইরে গিয়ে অন্যকোন চোরাগলি খোঁজা গণতন্ত্রে সংবিধান সম্মত নয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এ সকল অপতৎপরতা গণতান্ত্রিক মূল্যবোধের বিপরীতে অবস্থান করছে। তিনি বিএনপি নেতাদেরকে কথামালার ফেনায়িত তরঙ্গ না তুলে নির্বাচন মূখী হওয়ার আহবান জানান।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিএনপি’র রাজনীতি স্বাধীনতা বিরোধীদের নিয়েই : ওবায়দুল কাদের

আপডেটের সময় ০৫:১৩:০২ অপরাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২