ভিয়েনা ১২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয় ১-১ গোলে ড্র দক্ষিণ আফ্রিকা-চেক প্রজাতন্ত্র ম্যাচ ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়নকে লালমোহনে সংবর্ধনা টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী টুকু, পরিবেশ দেখে ক্ষুব্ধ

দেশ বিরোধী সকল ষড়যন্ত্রে সকলকে সজাগ থাকতে হবে- এমপি শাওন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:১৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১
  • ১১৭ সময় দেখুন

জাহিদুল ইসলাম দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, একটি চক্র দেশকে অস্থিতিশীল করার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্তি রয়েছে। তাই দেশ বিরোধী সকল ষড়যন্ত্রে বাংলাদেশ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের সকল সদস্যকে সজাগ থাকতে হবে।

শুক্রবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যার পর কলেজ পাড়াস্থ এমপি শাওনের নিজস্ব বাসভবনে বাংলাদেশ আওয়ামী লীগ লালমোহন উপজেলা ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে আলোচনায় এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপি-জামাত জোটের সন্ত্রাস, নৈরাজ্যের বিরুদ্ধে সকলকে সজাগ দৃষ্টি রাখাতে হবে এবং দেশরত্ন শেখ হাসিনার উন্নয়ন অগ্রগতি সমৃদ্ধির প্রচার প্রচারনা চালিয়ে জনগণকে সামনের যে কোন নির্বাচনে নৌকা প্রতিকের বিজয় সুনিশ্চিত করতে হবে।

এরপূর্বে সকালে লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ নজরুল ইসলাম মিয়ার কবর জিয়ারত, আলহাজ্ব নুরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন ও মসজিদ কমপ্লেক্স এর নির্মান কাজ পরিদর্শন এবং লালমোহন পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও বাংলাদেশ আওয়ামী লীগ লালমোহন পৌরসভা ৯নং ওয়ার্ড শাখার সভাপতি জনাব আনোয়ার হোসেন হিরন হায়দার এর মমতাময়ী মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মুনাজাত শেষে কবর জিয়ারত করেন এমপি শাওন।

উল্লেখ্য পবিত্র উমরাহ পালন শেষে শুক্রবার সকালে ঢাকা থেকে লঞ্চযোগে লালমোহন নিজ এলাকায় আসেন এমপি শাওন। এসেই প্রথমেই তার বাবা বিশিষ্ট শিক্ষানুরাগী, দানশীল, সমাজসেবক ও ধর্মভীরু মরহুম আলহাজ্ব নুরুল ইসলাম চৌধুরীর কবর জিয়ারতে করেন তিনি। এসময় লালমোহন উপজেলার আওয়ামীলীগ ও বিভিন্ন অংগসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

ভোলা/ ইবিটাইমস

হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দেশ বিরোধী সকল ষড়যন্ত্রে সকলকে সজাগ থাকতে হবে- এমপি শাওন

আপডেটের সময় ০৮:১৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১