ভিয়েনা ০১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, উদ্ধার অভিযান জোরদার চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য

ইভ্যালি কান্ডে যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন তাহসান, মিথিলা ও ফারিয়া

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৩০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১
  • ৬৬ সময় দেখুন

ঢাকা: ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি ইস্যুতে জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান, অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এবং শবনম ফারিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় তাঁরা যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান এ কথা জানান।

তিনি বলেন, ‘বাংলাদেশের কয়েকজন সেলিব্রেটির নাম আছে এখানে। তার মধ্যে তাহসান, শবনম ফারিয়া এবং মিথিলা। এরা মূলত শেষের সাত-আট-নয় নম্বর আসামি। যেহেতু মামলা হয়েছে, তারা আমাদের নজরদারিতে আছে। প্রয়োজনে যেকোনো সময় অ্যারেস্ট হয়ে যাবে।’

গত ৪ ডিসেম্বর প্রতারণার অভিযোগে সাদ স্যাম রহমান নামের ইভ্যালির এক গ্রাহক সিএমএম আদালতে মামলাটি করেছেন। তারপর আদালত মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করতে বললে ধানমণ্ডি থানা পুলিশ এজাহার হিসেবে গ্রহণ করে। প্রতারণার অভিযোগে করা এ মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছেন ধানমণ্ডি থানার উপপরিদর্শক (এসআই) মো. রাজিব হাসান।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, তারকা তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়া ইভ্যালির বিভিন্ন দায়িত্বে ছিলেন। তাঁদের উপস্থিতি ও বিভিন্ন প্রমোশনাল কথাবার্তার কারণে আস্থা রেখে বিনিয়োগ করেন সাদ স্যাম রহমান। এসব তারকাদের কারণে মামলার বাদী প্রতারিত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করেন।

আলোচিত-সমালোচিত ই-কমার্স প্রতিষ্ঠানে গায়ক-অভিনেতা তাহসান খান শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত ছিলেন। আর রাফিয়াত রশিদ মিথিলা ফেস অব ইভ্যালি লাইফস্টাইল শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত ছিলেন। এ ছাড়া প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগ দেন শবনম ফারিয়া।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইভ্যালি কান্ডে যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন তাহসান, মিথিলা ও ফারিয়া

আপডেটের সময় ০৪:৩০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১