ভিয়েনা ০২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ, স্পিকারের সুদৃষ্টি কামনা এসিল্যান্ড পরিচয়ে টাকা দাবি লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী মাহবুব আনাম স্বপন কালীগঞ্জে ৫টি চোরাই মটরসাইকেলসহ আটক ৩ মাছের চাহিদা পূরণে সরকার নানা কর্মসূচি গ্রহণ করেছে : টুকু মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত টাঙ্গাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির

যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বে সবচেয়ে ধনী চীন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
  • ৮৯ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের সবচেয়ে ধনী দেশে পরিণত হয়েছে চীন। যুক্তরাষ্ট্রের ব্যবস্থাপনা পরামর্শক প্রতিষ্ঠান ম্যাককিনসি অ্যান্ড কোম্পানির গবেষণার নতুন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এই প্রতিবেদন বলছে, গত দুই দশকে বিশ্বের মোট সম্পদ বেড়েছে তিনগুণ।

বিশ্বের দশটি দেশের জাতীয় ব্যালান্সশিট পরীক্ষা করে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে। এই দশটি দেশ বিশ্বের ৬০ শতাংশের বেশি আয়ের প্রতিনিধিত্ব করে। ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাককিনসি গ্লোবাল ইনস্টিটিউটের সহযোগী জ্যান মিচকে বলেন, ‘অন্য যেকোনও সময়ের চেয়ে এখন বিশ্ব সবচেয়ে বেশি সম্পদশালী।’

প্রতিবেদনে বলা হয়েছে, ২০০০ সালে বিশ্বের নিট সম্পদের পরিমাণ ১৫৬ ট্রিলিয়ন মার্কিন ডলার থাকলেও গত বছর তা বেড়ে ৫১৪ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। সম্পদ বৃদ্ধির এই হিসাবের এক-তৃতীয়াংশই হয়েছে চীনের। ২০০০ সালে চীনের সম্পদ ছিল মাত্র ৭ ট্রিলিয়ন ডলার। ২০২০ সালে তা বেড়ে ১২০ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। ২০ বছরে ১১৩ ট্রিলিয়ন ডলার বাড়ায় যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে চীন। একই সময়ে যুক্তরাষ্ট্রের সম্পদ দ্বিগুণ বেড়ে ৯০ ট্রিলিয়নে দাঁড়িয়েছে।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ, স্পিকারের সুদৃষ্টি কামনা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বে সবচেয়ে ধনী চীন

আপডেটের সময় ০৬:১৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১