ভিয়েনা ০১:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনবাসী ডিপিপি অনুযায়ী কার্পেটিংসহ মূল পরিকল্পনার বাস্তবায়ন চায় ভিটামিন ‘এ‘ ক্যাপসুল পাচ্ছে লালমোহনের ৪৭৯১৭ শিশু লালমোহনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ আটক ২ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শান্তিচুক্তি লঙ্ঘনের অভিযোগ ইরানের দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, উদ্ধার অভিযান জোরদার চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

আবারও হাসপাতালে ভর্তি হলেন খালেদা জিয়া

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১
  • ৮৫ সময় দেখুন

ঢাকা: স্বাস্থ্য পরীক্ষার জন্য এক সপ্তাহের মাথায় আবারও হাসপাতালে ভর্তি করা হলো বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। শনিবার বিকেলে সাবেক প্রধানমন্ত্রীকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবীর খান বলেন, ‘খালেদা জিয়াকে হাসপাতালে রেখে চিকিৎসার পরামর্শ দিয়েছেন মেডিকেল বোর্ড। তিনি কেবিনে অবস্থান করবেন।’

এদিকে দলীয় একটি সূত্র জানিয়েছে, খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ তাই বাসায় রেখে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। যেকোনো সময় তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে পারে। ফলে তাঁকে নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা দরকার। তিনি অনিচ্ছুক হলেও শারীরিক অবস্থা বিবেচনায় তাঁকে আবারও হাসপাতালে নেওয়া হলো।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘ম্যাডামের কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন। এজন্য তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে।’

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

লালমোহনবাসী ডিপিপি অনুযায়ী কার্পেটিংসহ মূল পরিকল্পনার বাস্তবায়ন চায়

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আবারও হাসপাতালে ভর্তি হলেন খালেদা জিয়া

আপডেটের সময় ০৫:১৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১