ভিয়েনা ০৯:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল ঈদুল আজহা দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক

সৌদি আরবে হাজার হাজার অভিবাসী আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৮:২৬ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১
  • ১০৭ সময় দেখুন

worker argues with a member of the Saudi security forces

সৌদি আরব প্রতিনিধি: অবৈধভাবে অবস্থানকারী অভিবাসীদের বিরুদ্ধে বড় আকারে অভিযান শুরু করেছে সৌদি আরব সরকার। দেশটিতে গত এক সপ্তাহে ১৫ হাজারেরও বেশি অভিবাসীকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আবাসন ও শ্রম আইন এবং সীমান্ত নিরাপত্তা নীতিমালা লঙ্ঘনের অভিযোগ এনেছে দেশটির সরকার। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর দিয়েছে সৌদি গেজেট।

রবিবার (৭ নভেম্বর) সৌদি গেজেট জানায়, অভিযান চালানো হয় গত ২৮ অক্টোবর থেকে ৩ নভেম্বর  পর্যন্ত। এদের মধ্যে কতজন বাংলাদেশি আছেন তা এখনও জানা যায়নি।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুযায়ী, আটককৃতদের আবাসন নীতিমালা লঙ্ঘনকারী আছে ৭,২৯২ জন। সীমান্ত সংক্রান্ত নিরাপত্তা নীতিমালা ভেঙেছে ৬,৩৭৩ জন এবং শ্রম আইন লঙ্ঘন করেছে ১,৭৩৪ জন। ২৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে সীমানা অতিক্রমের সময়।

এছাড়া নীতিমালা লঙ্ঘনকারীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগে আটক করা হয়েছে দেশটির ১৭ জন নাগরিককে।

কেসএ/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সৌদি আরবে হাজার হাজার অভিবাসী আটক

আপডেটের সময় ০৬:২৮:২৬ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১