ভিয়েনা ০২:৪৩ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কবরস্থানের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ হাইকোর্টের রায় উপেক্ষা করে লালমোহনে সড়কে চাঁদা উত্তোলনের বৈধতা দিলেন প্রশাসক পবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হলেন এমপি নূরুল ইসলাম নয়ন রাজধানীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ লালমোহনের মাদক কারবারি গ্রেফতার ধর্মীয় অবমাননার অভিযোগে টাঙ্গাইলে যুবক গ্রেপ্তার টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক ঢাকা বিভাগে শ্রেষ্ঠ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ইউক্রেনের হামলায় রাশিয়ায় যাত্রীবাহী ট্রেনের সহকারী চালক নিহত ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরাইলের বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে ১৪০টির বেশি দেশে: স্বাস্থ্যমন্ত্রী

সোয়া কোটি টাকা মুল্যের স্বর্ণালংকারসহ দুই যুবক গ্রেফতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১
  • ৯৮ সময় দেখুন

শেখ ইমন, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসষ্ট্যন্ড থেকে এক কোটি ১৮ লাখ টাকা মুল্যের দুই কেজি ১’শ ৪৫ গ্রাম স্বর্ণালংকারসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকালে শহরের পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো কুমিল্লা জেলার তিতাস উপজেলার ফরিদপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে সিদ্দিকুর রহমান (২৮) ও নারায়নগঞ্জের সোনারগাও এলাকার শাহ আলমের ছেলে আব্দুল্লাল রোমান (১৯)।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার জানান, গ্রেফতারকৃতরা চুয়াডাঙ্গার দর্শনা সিমান্ত থেকে মোটর সাইকেল যোগে স্বর্ণালংকারের চালান ঢাকায় নিয়ে যাচ্ছিল। গোপন সুত্রে খবর পেয়ে পুলিশ ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের পানি উন্নয়ন বোর্ড এলাকায় চেকপোস্ট বসায়। পাচারকারীরা পানি উন্নয়ন বোর্ডে সামনে আসলে পুলিশ তাদের গতিরোধ করে। এসময় তাদের মোটরসাইকেলে তল্লাশী করে ৭টি প্যাকেটে মোড়ানো ২ কেজি ১’শ ৪৫ গ্রাম স্বর্নালংকার উদ্ধার করা হয়। আটককৃত সোনার মুল্য আনুমানিক এক কোটি ১৮ লাখ টাকা হতে পারে বলে পুলিশ মনে করছে।এঘটনায় ঝিনাইদহ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

ঝিনাইদ/ইবিটাইমস

কবরস্থানের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সোয়া কোটি টাকা মুল্যের স্বর্ণালংকারসহ দুই যুবক গ্রেফতার

আপডেটের সময় ০৭:৩৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১