ভিয়েনা ০৫:১২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প: ইরানকে আলোচনার জন্য সময় দেওয়ার ঘোষণা ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ৫ সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী ডান হাত হারিয়ে বাঁ হাতে পরীক্ষা দিচ্ছে রেজভী সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন ৫৩ জন বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার : অর্থমন্ত্রী

করপোরেট নাম পরিবর্তন করে ফেসবুক এখন ‘মেটা’

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৩৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১
  • ৫৬ সময় দেখুন

ইবি ডেস্ক: দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে করপোরেট নাম বদলে গেল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে নতুন নাম ঘোষণা করেছেন ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। ফেসবুকের নতুন নামকরণ করা হয়েছে ‘মেটা’।

তবে, করপোরেট নাম পরিবর্তন হলেও ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মতো অ্যাপসগুলো আগের মতোই থাকবে। এবং অ্যাপগুলো থাকবে মেটার অধীনে। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

মার্ক জাকারবার্গ বলেন, ‘সামাজিক সমস্যা নিয়ে লড়াইয়ের মধ্যে থেকে আমরা অনেক কিছু শিখেছি। একটা সীমার মধ্যে বদ্ধ ছিলাম। এবার সে সীমা ছাড়িয়ে নতুন পর্যায়ের সফর শুরু হয়েছে।’

ফেসবুকের নাম পরিবর্তন হতে পারে বলে দীর্ঘদিন ধরেই একটা আলোচনা চলছিল। কিন্তু কী নাম রাখা হবে, তা নিয়ে কখনোই প্রকাশ্যে কিছু বলেনি জাকারবার্গের ফেসবুক। তবে, কেবল সোশ্যাল মিডিয়ায় আটকে না থেকে এর পাশাপাশি নানা পরিসরে ফেসবুকের বিস্তারের চিন্তা-ভাবনা চালাচ্ছিলেন জাকারবার্গ।

যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রযুক্তি সংস্থা ফেসবুক ইনকরপোরেশন নাম বদলালেও এর ফেসবুক অ্যাপটির নাম বদলায়নি।

ইনস্টাগ্রাম, ওকুলাস, হোয়াটসঅ্যাপের মতো ফেসবুক অ্যাপটিও আগের নামেই থাকছে বলে জানিয়েছেন জাকারবার্গ। আসলে ফেসবুক যে শুধু একটি সামাজিক যোগাযোগমাধ্যম সংস্থা নয়, তা বোঝাতেই এ নামবদল।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

করপোরেট নাম পরিবর্তন করে ফেসবুক এখন ‘মেটা’

আপডেটের সময় ০৩:৩৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১