ভিয়েনা ০২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০

বঙ্গবন্ধু স্মারক বিজ্ঞান অলিম্পিয়াডে দেশ সেরা হাসনাত ত্বোহা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১
  • ৬৮ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি: বঙ্গবন্ধু স্মারক  বিজ্ঞান অলিম্পিয়াড – ২০২১  প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে ১ম স্থান অর্জন করেছে শায়েস্তাগঞ্জের তাজওয়ার হাসনাত ত্বোহা। সে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি এন্ড হাইস্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী।

গত ২৬ আগষ্ট অনলাইনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এ  প্রতিযোগিতার আয়োজন করে। এতে সারা বাংলাদেশের বিপুল সংখ্যক ছাত্রছাত্রী অংশ গ্রহন করে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর)  বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

বঙ্গবন্ধু স্মারক বিজ্ঞান অলিম্পিয়াডে প্রথম হওয়া তাজওয়ার হাসনাত ত্বোহা বলেন, জাতীয় পর্যায়ে প্রথম হতে পেরে আমি খুবই আনন্দিত। আমি আমার পরিবার, শিক্ষকবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সাথে ভবিষ্যতেও যাতে আমি সফল হতে পারি সেজন্য সকলের সহযোগিতা ও দোয়া চাই।

একই বিষয়ে তোহার বাবা উপসহকারি কৃষি কর্মকর্তা মোঃ তোফায়েল আহমেদ জানান, আমার ছেলে এই প্রতিযোগিতায় প্রথম হওয়ায় আমি গর্বিত। সে যেন ভবিষ্যতে দেশের সেবা করতে পারে তার জন্য সকলের কাছে দোয়া চাই।

উল্লেখ্য যে,১৫ আগষ্ট জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণেও  সে ১ম স্থান অধিকার করেছিল। তার এ সাফল্যে শায়েস্তাগঞ্জ বাসী আনন্দিত ও গর্বিত।

মোতাব্বির কাজল/ইবিটাইমস/এম আর

Tag :
জনপ্রিয়

বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বঙ্গবন্ধু স্মারক বিজ্ঞান অলিম্পিয়াডে দেশ সেরা হাসনাত ত্বোহা

আপডেটের সময় ০৭:৩৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১