ভিয়েনা ০৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে চুনারুঘাটে কালভার্টের নিচ থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার শৈলকুপার ৬টি গ্রামে শুরু হয়েছে ‘কৃষি কার্ড’র তথ্য সংগ্রহ জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন মেডিকেল কোম্পানিতে ইরানি হ্যাকারদের হামলা ইরাকে বিমান হামলায় অন্তত দুইজন যোদ্ধা নিহত : নিরাপত্তা সূত্র নিরাপদ বাংলাদেশ গড়তে সকল রাজনৈতিক দলের যৌথ প্রচেষ্টার আহ্বান রাষ্ট্রপতি’র সংসদের উদ্বোধনী অধিবেশন পর্যবেক্ষণ করলেন মার্কিন রাষ্ট্রদূত লালমোহনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

বিলাসবহুল বাড়ি কিনলেন টাইগার শ্রফ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৩২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১
  • ৪৩ সময় দেখুন

বিনোদন ডেস্ক: বলিউড তারকা টাইগার শ্রফ মুম্বাইয়ের একটি অভিজাত এলাকায় বিলাসবহুল বাড়ি কিনেছেন। বাড়িটি মুম্বাইয়ের সবচেয়ে ব্যয়বহুল এলাকা খার পশ্চিমের রুস্তমজি প্যারামাউন্টে। বাড়িটি কিনতে টাইগারের ব্যয় করতে হয়েছে ৩১ কোটি রুপি।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবল জানিয়েছে, একসময়ের তারকা অভিনেতা জ্যাকি শ্রফের ছেলে টাইগার শ্রফ সমুদ্র-সমুখে ৮-বিএইচকে (বেডরুম, হল ও কিচেন) অ্যাপার্টমেন্ট কিনেছেন। সেখানে টাইগারের পাশাপাশি তাঁর বাবা-মা জ্যাকি শ্রফ, আয়েশা শ্রফ ও বোন কৃষ্ণাও এই বাড়িতে থাকবেন।

নতুন বাড়িতে জিম, গেম রুম, সুইমিং পুলের মতো সুবিধা রয়েছে। এই বিলাসবহুল কমপ্লেক্স থেকে আরব সাগর স্পষ্ট দেখা যায়।

বাড়িটি খার এলাকায়। সেখানে ঐশ্বরিয়া রাই বচ্চন ও হৃতিক রোশনের মতো তারকাদের বাড়িও রয়েছে।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

হবিগঞ্জে চুনারুঘাটে কালভার্টের নিচ থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিলাসবহুল বাড়ি কিনলেন টাইগার শ্রফ

আপডেটের সময় ০৩:৩২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১