ভিয়েনা ০২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০

পরীমনির জামিন আবেদন দ্রুত নিষ্পত্তি করতে হাইকোর্টের রুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১
  • ১১২ সময় দেখুন

ঢাকা: রাজধানীর বনানী থানায় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে করা মাদক মামলার জামিন আবেদন কেন দ্রুত নিষ্পত্তি করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

মাদক মামলার জামিন শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করে নিম্ন আদালত যে আদেশ দিয়েছেন, তা চ্যালেঞ্জ ও জামিন চেয়ে বুধবার উচ্চ আদালতে আবেদন করেন পরীমনি।

আদালতে পরীমনির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জেড আই খান পান্না ও অ্যাডভোকেট মুজিবুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবু এহিয়া দুলাল।

এর আগে গত ২২ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েসের আদালতে পরীমনির জামিন আবেদন করেন আইনজীবী মজিবুর রহমান। পরিপ্রেক্ষিতে শুনানির জন্য আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন আদালত।

গত ৪ আগস্ট বিপুল পরিমাণ বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের মদ ও অন্যান্য মাদকদ্রব্যসহ পরীমনিকে তার বনানীর বাসা থেকে গ্রেফতার করে র‌্যাব। তিন দফা বিভিন্ন মেয়াদে রিমান্ড শেষে কারাগারে আছেন নায়িকা পরীমনি।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পরীমনির জামিন আবেদন দ্রুত নিষ্পত্তি করতে হাইকোর্টের রুল

আপডেটের সময় ০৫:৪২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১