ভিয়েনা ০১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম

কাউখালীতে অটোরিক্সার ধাক্কায় শিশুর মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:২৫:২৬ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১
  • ৮৬ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট; পিরোজপুর: পিরোজপুরের কাউখালীতে অটোরিক্সার ধাক্কায়   মেহেরাব হোসেন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত ওই শিশুটি উপজেলার চিরাপাড়া পাড়সাতুরিয়া ইউনিয়নের ডুমঝুড়ি গ্রামের শাহ জামাল হোসেনের পুত্র। বুধবার (২৫ আগস্ট) দুপুরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওই ইউনিয়নের ইউপি সদস্য মো. হেমায়েত হোসেন ওই শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, শিশুটি গুরুতর  আহত হলে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, ওই শিশুটির পিতা জামাল হোসেনের  বাড়ি চিড়াপাড়া পাড়সাতুরিয়া ইউনিয়নের ডুমঝুড়ি গ্রামে। কিন্তু তার পিতা ডেকরেশনের ব্যবসার কারনে চিরাপাড়া গ্রামে ভাড়ায় বাসায় থাকেন।তার দোকানটি রাস্তার পশ্চিম পাশে আর বাসা রাস্তার পূর্ব পাশে।

নিহতের পরিবার, থানা পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই দিন সকাল সাড়ে ৯টার দিকে ওই শিশুটি তার মায়ের সাথে করে পিতার দোকান থেকে বাসার  দিকে যাচ্ছিলো। এ সময় কাউখালী থেকে আমড়াঝুড়ি ফেরিঘাটের  দিকে আসা  মুরগী বোঝাই একটি  পিকাপ তাকে ধাক্কা দেয়।এ সময় ফেরিঘাট থেকে  ছেড়ে আসা একটি অটো রিক্সার নিচে শিশুটি চাপা পড়ে  গুরুতর আহত হয়। এসময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

কাউখালী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. বনি আমীন জানান, এ ব্যপারে কোন লিখিত অভিযোগ পাই নি। পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস /এম আর

জনপ্রিয়

টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কাউখালীতে অটোরিক্সার ধাক্কায় শিশুর মৃত্যু

আপডেটের সময় ১২:২৫:২৬ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১