ভিয়েনা ০১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:২৫:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১
  • ৭০ সময় দেখুন

ডেস্ক রিপোর্টঃ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দু’জন বাংলাদেশি নিহত হয়েছে। তাদের বাড়ি হবিগঞ্জ জেলায়। মঙ্গলবার (১৭ আগস্ট) বাংলাদেশ সময় রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন- বানিয়াচং উপজেলার মক্রমপুর গ্রামের মকবুল মিয়ার ছেলে বাজিদ মিয়া (৫০) ও একই গ্রামের উস্তার মিয়ার ছেলে আনহার মিয়া (২০)।

মক্রমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আহাদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন বলেন, তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

নিহত আনহারের চাচাতো ভাই মো. লকুছ মিয়া বলেন, ছয় মাস আগে আনহার পরিবারের সচ্ছলতা ফেরাতে সৌদি আরবে যান। পাঁচ বোন ও দুই ভাইয়ের মধ্যে তিনি পঞ্চম। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

ওই গ্রামের বাসিন্দা আব্দুল বাতিন ও রুহুল আমিন বলেন, তারা দুজনই সৌদি আরবের তাবুক শহরে বসবাস করতেন। সেখানে তারা একটি কোম্পানিতে শ্রমিকের কাজ করতেন। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে মাইক্রোবাসযোগে কাজ থেকে ফিরছিলেন তারা। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি রাস্তার পাশের একটি পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে মাইক্রোবাসের পাঁচ আরোহী নিহত হন।

এ বিষয়ে জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) নিহতের পরিবারের খোঁজখবর নিতে বলা হচ্ছে।

মোতাব্বির কাজল/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

আপডেটের সময় ০৩:২৫:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১