ভিয়েনা ০১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম

হবিগঞ্জের মাধবপুরে তিন ভুঁয়া ডিবি পুলিশ আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১৭:৪০ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১
  • ১০২ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে তিন ভুঁয়া ডিবি পুলিশকে আটক করেছে পুলিশ। সোমবার বিকালে উপজেলার মনতলা রেলক্রসিং থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হল শরীয়তপুর জেলার ফালং থানার পূর্ব পাশাবু গ্রামের মৃত আব্দুল সামাদ মাষ্টারের ছেলে বরখাস্ত পুলিশ সদস্য মোঃ জহির মিয়া (৪৫), চাঁদপুর জেলার মদনা গ্রামের মৃত মিনাগাজীর ছেলে মিন্টু মিয়া (৪০) ও মাদারীপুর জেলার কালকিনি থানার রামাজুল গ্রামের মৃত জয়নাল মৃধার ছেলে মোঃ মিজান (২৬)।

পুলিশ জানায়, সোমবার দুপুরে মনতলা রেল ক্রসিংয়ে ট্রেন পারাপারের সময় মনতলা ফাঁড়ি পুলিশ তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে নগদ ২ লাখ ২ হাজার ৬শ নগদ টাকা, একটি ওয়াকিটুকি সেট, ২ সেট পুলিশের পোশাক,১ টি প্রাইভেট কার (ঢাকামেট্রো গ ২১-১৩৫৩) ও একটি হ্যান্ডকাপ উদ্ধার করা হয়।

মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আব্দুল কাইয়ূম চৌধুরী বলেন, বিজয়নগর উপজেলার রামপুর গ্রামের কাজী রফিকের ছেলে কাজী রাসেল আহমেদ সোমবার বিকালে মাধবপুর পুবালী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে ফেরার পথে ঢাকা সিলেট মহাসড়কের ইসলামপুর এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে কাজী রাসেল আহমেদকে লোকাল বাস থেকে নামিয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে মনতলা রেলক্রসিংয়ে ব্যারিকেড দিয়ে তাদের আটক করা হয়। এ চক্রটি দীর্ঘদিন ধরে ভুঁয়া ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীদের থেকে টাকা ছিনতাইয়ে যুক্ত ছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।

মোতাব্বির কাজল/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জের মাধবপুরে তিন ভুঁয়া ডিবি পুলিশ আটক

আপডেটের সময় ০৫:১৭:৪০ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১