ভিয়েনা ০২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল ঈদুল আজহা দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক

আয়ারল্যান্ডে টিকা নিতে চলছে শিশুদের নিবন্ধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১
  • ৯২ সময় দেখুন

ডেস্ক রিপোর্ট: আয়ারল্যান্ডে করোনাভাইরাস থেকে সুরক্ষা পেতে টিকা নেয়ার জন্য ১২ থেকে ১৫ বছর বয়সী ৫০ হাজারের বেশি শিশু নিবন্ধন করেছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) এই বয়সসীমার বাচ্চাদের ভ্যাকসিন নিবন্ধন কার্যক্রম শুরু হয় দেশটিতে।

দ্য আইরিশ হেলথ সার্ভিস এক্সিকিউটিভের (এইচএসই) বরাত দিয়ে দেশটির সম্প্রচার মাধ্যম আরটিই জানায়, বৃহস্পতিবার সকালের মধ্যে ৪২ হাজারের বেশি শিশুর নিবন্ধন হয়ে যায় ভ্যাকসিনের জন্য।

শিশুদের ফাইজার অথবা মডার্নার টিকা দেওয়া হবে অন্তত দুই লাখ ৮০ হাজার ডোজ। তবে শিশুদের টিকা দেওয়ার জন্য অভিভাবক বা বাবা-মার সম্মতি থাকতে হবে যখন তারা অনলাইন বা ভ্যাকসিন সেন্টারে নিবন্ধন করছে। নির্ধারিত ফার্মাসিস বা ভ্যাকসিনেশন সেন্টারে গিয়ে টিকা নিতে হবে।

এইচএসই প্রধান নির্বাহী পল রেইড জানান, এটি খুবই উৎসাহব্যঞ্জক যে দ্রুত সময়ের মধ্যে ৪২ হাজারের বেশি শিশুর নিবন্ধন সম্পন্ন হয়েছে অনলাইনের মাধ্যমে।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আয়ারল্যান্ডে টিকা নিতে চলছে শিশুদের নিবন্ধন

আপডেটের সময় ০৬:২২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১