ভিয়েনা ০২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল ঈদুল আজহা দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক

বেলজিয়ামে করোনার নতুন ধরনে সাতজনের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:২০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১
  • ৭১ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: বেলজিয়ামে করোনাভাইরাসের নতুন আরেকটি ধরনে সংক্রমিত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। ধরনটি প্রথম লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ায় শনাক্ত হয়েছিল। সোমবার এসব তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি এই ধরনের সংক্রমণ যুক্তরাষ্ট্রেও ছড়িয়ে পড়ছে। ইউরোপে এর প্রভাব খুবই কম ছিল, তবে এবার ইউরোপেও এর সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। বেলজিয়ামে এ ধরনের সংক্রমণে যারা মারা গেছেন, তারা সবাই একটি নার্সিং হোমের বাসিন্দা ছিলেন।

গত শুক্রবার বিশেষজ্ঞরা পরীক্ষা-নিরীক্ষার পর জানিয়েছিলেন, মৃতরা সবাই করোনার পূর্ণ ডোজ টিকা নিয়েছিলেন। ফলে নতুন করে এই ঘটনা উদ্বেগ বাড়িয়েছে।

বেলজিয়ামের ইউনিভার্সিটি অব লিউভেনের ভাইরোলজিস্ট মার্ক ভ্যান র‍্যানস্ট বলেন, তাদের বয়স ছিল ৮০ থেকে ৯০ বছরের মধ্যে। কয়েকজনের শারীরিক অবস্থা আগে থেকেই বেশ নাজুক ছিল।

বিশেষজ্ঞরা জানান, করোনার নতুন এই ধরনটি হলো ‘বি.১.৬২১’। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটির এখনো কোনো নামকরণ করেনি। বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নয় এটি (বি.১.৬২১) ডেলটা বা ল্যামডার মতো ধরনের চেয়ে অধিক সংক্রামক কি না।

পাবলিক হেলথ ইংল্যান্ডের তথ্য অনুসারে, করোনার কলম্বিয়ার ধরনটির বিরুদ্ধে টিকা খুব কম কাজ করে।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বেলজিয়ামে করোনার নতুন ধরনে সাতজনের মৃত্যু

আপডেটের সময় ০৭:২০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১