ভিয়েনা ০৪:৪০ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার হবিগঞ্জের চুনারুঘাটে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট, চরম ভোগান্তি ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্য মন্ত্রী জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন ২৯,৬৯৪ জন বাংলাদেশি হাজি পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার আহ্বানকে স্বাগত জানালেন মাখোঁ শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বদরপুর যেনো আরেক জঙ্গল সলিমপুর !

পরী মণির কস্টিউম ডিজাইনার জিমি আটক, চয়নিকা চৌধুরীকে জিজ্ঞাসাবাদ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১
  • ৭৫ সময় দেখুন

ঢাকা: নায়িকা পরি মনীর সাথে সম্পর্কের সূত্র ধরে নির্মাতা চয়নিকা চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। শুক্রবার সন্ধ্যায় তাঁকে রাজধানীর পান্থপথ এলাকা থেকে আটক করা হয়।

সন্ধ্যায় ডিএমপির ডিবির (উত্তর) যুগ্ম কমিশনার হারুন অর রশিদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পরী মণি ও নজরুল ইসলাম রাজের মামলার তদন্ত করতে গিয়ে আমরা কিছু তথ্য পেয়েছি। ফলে তথ্য যাচাই-বাছাইয়ের জন্য আমরা কাউকে আটক করতেই পারি। সেজন্য চয়নিকাকে ডিবির হেফাজতে আনা হয়েছে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, চয়নিকা চৌধুরী সন্ধ্যায় একটি বেসরকারি টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে অংশ নিয়ে ফিরছিলেন। এ সময় পান্থপথ সিগন্যালে তাঁর ব্যক্তিগত গাড়ি দাঁড় করায় ডিবি পুলিশের একটি দল।

গাড়িতে চয়নিকা চৌধুরী ও তাঁর ছেলে অনন্য চৌধুরী ছিলেন। কিছুক্ষণ পর চয়নিকা চৌধুরীর গাড়িতে একজন নারী পুলিশসহ ডিবির দুজন সদস্য উঠে পড়েন। ডিবির এক কর্মকর্তা চয়নিকা চৌধুরীকে জানান, তাঁকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হবে।

এদিকে, আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরী মণির কস্টিউম জিজাইনার জুনায়েদ করিম জিমিকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে রাজধানীর গুলশান থেকে তাকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

হবিগঞ্জে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পরী মণির কস্টিউম ডিজাইনার জিমি আটক, চয়নিকা চৌধুরীকে জিজ্ঞাসাবাদ

আপডেটের সময় ০৫:৪৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১