ভিয়েনা ০৯:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন সংবর্ধনা নিতে নয়, এই জনপদের মানুষের কাছে কৃতজ্ঞতা জানাতে এসেছি – স্পিকার মেজর হাফিজ সালজবুর্গে ট্রেনের ধাক্কায় অস্ট্রিয়ার জাতীয় ফুটবল দলের প্রাক্তন গোলরক্ষক ম্যানিঙ্গারের মৃত্যু ‘যতদিন লাগে’ ইরানের বন্দর অবরোধ করবে যুক্তরাষ্ট্র: পেন্টাগন প্রধান ট্রাম্পের অন্য দেশকে হুমকি দেওয়ার অধিকার নেই : লুলা মাতামুহুরীতে পর্যটক নিখোঁজ নেত্রকোণায় জ্বালানি তেল মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা বগুড়ায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ ঝিনাইদহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

ফুটবল খেলতে নেমে মাঠেই প্রাণ গেল স্কুলছাত্রের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:১৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১
  • ৫২ সময় দেখুন

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ফুটবল খেলাকালীন সময় মাঠেই নাঈম হোসেন (১৭) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে মৌডুবি ইউনিয়নের বাইলাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। নিহত নাঈম ওই ইউনিয়নের বাইলাবুনিয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে এবং মৌডুবি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় কিশোর-তরুণদের সঙ্গে শুক্রবার দুপুর সাড়ে ১১ টায় বাইলাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গোল কিপার হিসেবে নাঈম ফুটবল খেলতে নামে। খেলা চলাকালীন দৌড়াদৌড়ি করার সময় নাঈম হঠাৎ মাঠের মধ্যে পড়ে যায়। সেখান থেকে উঠে দ্বিতীয় বার দৌড় দিলে আবারও পড়ে গিয়ে অচেতন হয়। পরে স্থানীয়  চিকিৎসক ডেকে আনলে নাঈমকে দেখে মৃত ঘোষণা করা হয়।

জানা গেছে, নাঈম বাবা মায়ের একমাত্র সন্তান। তার মৃত্যুতে পরিবার, প্রতিবেশী ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নাঈমের খালতো ভাই নূর আহম্মেদ বলেন, ‘এরআগেও বিভিন্ন সময় সে এরকম অজ্ঞান (অচেতন) হতো।’

মৌডুবি ৮ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আবুল কালাম আজাদ বলেন, ‘বল খেলতে গিয়ে দুইবার মাঠে পড়ে গিয়েছিল নাঈম। শেষবার পড়ে গিয়ে আর উঠতে পারেনি। ডাক্তার এসে তাকে মৃত ঘোষণা করে”।

রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, ‘আমরা এখনও এ ধরণের কোন খবর পাইনি। খোঁজ নিয়ে দেখছি।’

সালাম আরিফ/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ফুটবল খেলতে নেমে মাঠেই প্রাণ গেল স্কুলছাত্রের

আপডেটের সময় ০৪:১৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১