ভিয়েনা ০৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল ঈদুল আজহা দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হবিগঞ্জে RAB এর অভিযানে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিচারকরা সম্পূর্ণ স্বাধীন, যে কারণে তারা গ্রেফতারের পরদিনই জামিন পেয়েছেন: আইনমন্ত্রী

ফ্রান্সে কিউবার দূতাবাসে পেট্রল বোমা হামলা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১
  • ৬৮ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত কিউবার দূতাবাসে পেট্রল বোমা হামলা হয়েছে। এতে ভবনের কিছুটা ক্ষয়ক্ষতি হলেও দূতাবাসের কর্মীরা কেউ হতাহত হননি।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, এ ঘটনার পর ফ্রান্স কর্তৃপক্ষ দূতাবাস ভবনের চারপাশে নিরাপত্তা জোরদার করেছে।

মঙ্গলবার দূতাবাস এক বিবৃতিতে জানায়, কিউবার দূতাবাসে দুই ব্যক্তি তিনটি পেট্রল বোমা ছুড়ে মারে। এতে ভবনের সামনের দিকে প্রবেশপথে আগুন ধরে যায়।

প্যারিসে মঙ্গলবারের পেট্রল বোমা হামলার জন্য কিউবার দূতাবাস যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছে। কিউবার দূতাবাস বলছে, ‘আমাদের দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রচারণার কারণেই মানুষ এমন কাজ করতে উৎসাহ পাচ্ছে।’

কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের অফিসিয়াল টুইটার পেজে দূতাবাসে পেট্রল বোমা হামলার ছবি প্রকাশ করেছে। টুইটে বলা হয়েছে, ‘এই কাজের জন্য সরাসরি তারাই দায়ী যারা আমাদের দেশের বিরুদ্ধে সহিংসতা এবং ঘৃণা উসকে দেয়।’

এদিকে এ হামলার নিন্দা জানিয়েছে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর পেছনে কারা জড়িত তা খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ফ্রান্সে কিউবার দূতাবাসে পেট্রল বোমা হামলা

আপডেটের সময় ০৬:০৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১