ভিয়েনা ০৯:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শান্তিচুক্তি লঙ্ঘনের অভিযোগ ইরানের দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, উদ্ধার অভিযান জোরদার চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম

নেছারাবাদে প্রতিবন্ধী কিশোরী ধর্ষন; গ্রেফতার ২

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:২২:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১
  • ৭৭ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট; পিরোজপুর: পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠী) প্রতিবন্ধী কিশোরী ধর্ষনের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। আর ওই ধর্ষনের সাথে জড়িত থাকার অভিযোগে থানা পুলিশ মো. উজ্জল হোসেন (১৯) ও মকবুল হোসেন  (২০) নামের দুই কিশোরকে গ্রেফতার করেছে।

রবিবার (২৫জুলাই) সকালে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত উজ্জল হোসেন  উপজেলার সুটিয়াকাঠী ইউনিয়নের বাররা গ্রামের মো. ফিরোজ হোসেন এর পুত্র আর মকবুল হোসেন একই গ্রামের  মৃত মো. কামাল হোসেন -এর পুত্র।

এ ঘটনায় ওই প্রতিবন্ধী কিশোরীর পিতা বাদী হয়ে  গত শনিবার (২৪জুলাই) রাতে ৬ জনকে আসামী করে নেছারাদ থানায় একটি মামলা দায়ের করেন।

থানায় দায়ের হওয়া মামলা সুত্রে জানা গেছে, একই এলাকার প্রতিবন্ধী কিশোরী (১৫) কে নানা প্রলভোন দিয়ে ওই সব আসামীরা ধর্ষন করে। এক পর্যায় কিশোরী অন্ত:সত্ত্বা হয়ে পড়ে। এ পর্যায়ে মেয়েটিকে এ ব্যাপারে পরিবারের লোকজনের জিজ্ঞাসাবাদে ৬ জনের নাম জানায়। কিশোরী এখন ৫মাসের অন্ত:সত্ত্বা বলে মামলা সূত্রে জানা গেছে।

নেছারাবাদ (স্বরূপকাঠী) থানার অফিসার ইন চার্জ (ওসি) আবীর মোহাম্মাদ জানান, অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষনের শিকার কিশোরীকে মেডিকেল পরীক্ষা  করানোর জন্য পিরোজপুর জেলা হাসপাতালে প্রেরন করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শান্তিচুক্তি লঙ্ঘনের অভিযোগ ইরানের

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নেছারাবাদে প্রতিবন্ধী কিশোরী ধর্ষন; গ্রেফতার ২

আপডেটের সময় ১১:২২:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১