ভিয়েনা ০৩:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয়

কোভিড-১৯ নিয়ে মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৭:২৯ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১
  • ৯৭ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: কোভিড-১৯ নিয়ে লোকজনের ‘ভীতু’ হওয়া উচিত নয় বলে মন্তব্য করার জন্য ক্ষমা চেয়েছেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার এক সপ্তাহ পর সুস্থ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তা জানানোর সময় জাভিদ এমন কথা লেখেন।

এদিকে, স্বাস্থ্যমন্ত্রীর এই মন্তব্য কোভিড বিধিনিষেধ মেনে চলা মানুষজনের জন্য ‘অবজ্ঞাপূর্ণ’ বলে নিন্দা করেছে বিরোধী দল লেবার পার্টি। এছাড়া করোনাভাইরাসে আক্রান্তদের একটি সংগঠনের প্রতিষ্ঠাতা বলেন, স্বাস্থ্যমন্ত্রীর এমন মন্তব্য ‘খুবই অসংবেদনশীল’।

এমন সমলোচনার পরিপ্রেক্ষিতে ক্ষমা চেয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ‘আমার শব্দচয়ণ দুর্বল ছিল, আমি অত্যন্ত দুঃখিত। আমি বলতে চাইছিলাম টিকা আমাদের একত্রিত হয়ে ভাইরাস মোকাবিলা করতে প্রস্তুত করে, যার কারণে আমি কৃতজ্ঞ।’

যুক্তরাজ্যে গত মাসে স্বাস্থ্যমন্ত্রীর পদে ম্যাট হ্যানককের ইস্তফার পর দায়িত্ব নেন সাজিদ জাভিদ।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কোভিড-১৯ নিয়ে মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী

আপডেটের সময় ০৬:০৭:২৯ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১