ভিয়েনা ০৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন সংবর্ধনা নিতে নয়, এই জনপদের মানুষের কাছে কৃতজ্ঞতা জানাতে এসেছি – স্পিকার মেজর হাফিজ সালজবুর্গে ট্রেনের ধাক্কায় অস্ট্রিয়ার জাতীয় ফুটবল দলের প্রাক্তন গোলরক্ষক ম্যানিঙ্গারের মৃত্যু ‘যতদিন লাগে’ ইরানের বন্দর অবরোধ করবে যুক্তরাষ্ট্র: পেন্টাগন প্রধান ট্রাম্পের অন্য দেশকে হুমকি দেওয়ার অধিকার নেই : লুলা মাতামুহুরীতে পর্যটক নিখোঁজ নেত্রকোণায় জ্বালানি তেল মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা বগুড়ায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ ঝিনাইদহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

জাপান ৩০ লাখ ডোজেরও বেশি অ্যাস্ট্রাজেনেকা টিকা পাঠাবে : মোমেন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৪:৪২ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১
  • ৫৬ সময় দেখুন

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে একে আবদুল মোমেন বলেছেন, জাপান কোভ্যাক্স সুবিধার আওতায় ধাপে ধাপে ৩০ লাখ ডোজেরও বেশি অ্যাস্ট্রাজেনেকা কোভিড ভ্যাকসিন পাঠাবে।

তিনি বলেন, ‘এই সংকটময় সময়ে (ভ্যাকসিন) সরবরাহের জন্য বাংলাদেশের পক্ষে জাপানের সরকার ও জনগণের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই।’

পররাষ্ট্রমন্ত্রী শনিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (এইচএসআইএ) জাপানের রাষ্ট্রদূত নওকি ইতোর কাছ থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের প্রথম চালান হিসাবে ২,৪৫,২০০ ডোজ গ্রহণ করে এ মন্তব্য করেন।

ড. মোমেন বলেন, জাপান জানিয়েছিল, তারা বাংলাদেশে ২৯ লাখ ডোজ টিকা পাঠাবে। তবে, পরে তারা আরও ১.৫ লাখ ডোজ যুক্ত করেছে, ফলে মোট পরিমাণ প্রায় ৩০.৫ লাখ ডোজ দাঁড়াচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, প্রায় ৫ লাখ ডোজের দ্বিতীয় চালানটি আগামী শুক্রবার ঢাকায় আসার কথা রয়েছে।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জাপান ৩০ লাখ ডোজেরও বেশি অ্যাস্ট্রাজেনেকা টিকা পাঠাবে : মোমেন

আপডেটের সময় ০৬:০৪:৪২ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১