ভিয়েনা ১১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মদ কিনতে টাকা দিচ্ছেন অতিরিক্ত জেলা প্রশাসক, ভিডিও ভাইরাল দেলদুয়ারে ১০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস মাদ্রিদের আশপাশের দাবানল প্রায় নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র-ইরানকে আলোচনায় ফেরাতে সর্বোচ্চ চেষ্টা চলছে : পাকিস্তান প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক মো. আনিছুর রহমানের যোগদান ক্ষমতার পালাবদলে বদলে গেছে রাজনৈতিক অবস্থান, শৈলকুপায় ইছহাক হোসেনকে নিয়ে তুমুল আলোচনা

ট্রাম্পের অন্য দেশকে হুমকি দেওয়ার অধিকার নেই : লুলা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৫৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ১১৪ সময় দেখুন

ইবিটামস ডেস্ক : ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্য দেশকে হুমকি দেওয়ার ‘কোনো অধিকার নেই’।

মাদ্রিদ থেকে এএফপি জানায়, স্পেনের দৈনিক এল পাইসে বৃহস্পতিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

লুলার এ মন্তব্য আসে এমন এক প্রেক্ষাপটে, যখন ট্রাম্প চলতি মাসে সতর্ক করে বলেন, ইরান যদি হরমুজ প্রণালি খুলে না দেয়, তাহলে ‘একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে’।

লুলা বলেন, ‘ট্রাম্পের কোনো অধিকার নেই সকালে উঠে কোনো দেশকে হুমকি দেওয়ার।’ তিনি যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রসঙ্গ টেনে বলেন, যুদ্ধ ও পররাষ্ট্রনীতির ক্ষমতা কংগ্রেস ও প্রেসিডেন্টের মধ্যে বিভক্ত।

৮০ বছর বয়সী এ বামপন্থী নেতা আরও বলেন, ‘শান্তি রক্ষায় শক্তিধর নেতাদের আরও বেশি দায়িত্বশীল হওয়া জরুরি।’

বহুপাক্ষিকতা, আন্তর্জাতিক বাণিজ্য ও জলবায়ু পরিবর্তন মোকাবিলাসহ নানা বিষয়ে লুলা ও ট্রাম্প ভিন্ন অবস্থানে রয়েছেন।

গত বছর দুই নেতার বৈঠকের মাধ্যমে কিছুটা উত্তেজনা কমলেও এবং বাণিজ্য শুল্ক হ্রাস পেলেও ব্রাসিলিয়া-ওয়াশিংটন সম্পর্ক এখনো টানাপোড়েনপূর্ণ রয়েছে।

লুলা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের আহ্বান পুনর্ব্যক্ত করে বলেন, স্থায়ী পাঁচ সদস্যের ভেটো ক্ষমতা বাতিল এবং আফ্রিকা ও লাতিন আমেরিকার আরও দেশের অন্তর্ভুক্তি প্রয়োজন।

তিনি বলেন, ‘জাতিসংঘকে বিশ্বাসযোগ্য করতে নতুনভাবে সংজ্ঞায়িত করার সময় এসেছে, নইলে ট্রাম্পই ঠিক,’ এ কথা বলে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থার কার্যকারিতা নিয়ে ট্রাম্পের সমালোচনার প্রসঙ্গ টানেন।

স্পেন সফরের আগে এ সাক্ষাৎকার দেন লুলা। সফরে তিনি স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে বৈঠক করবেন এবং প্রগতিশীল নেতাদের এক ফোরামে অংশ নেবেন।

শনিবার বার্সেলোনায় অনুষ্ঠিত ওই সমাবেশে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাও অংশ নেবেন।
ঢাকা/এসএস

জনপ্রিয়

মদ কিনতে টাকা দিচ্ছেন অতিরিক্ত জেলা প্রশাসক, ভিডিও ভাইরাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ট্রাম্পের অন্য দেশকে হুমকি দেওয়ার অধিকার নেই : লুলা

আপডেটের সময় ০৩:৫৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬