ভিয়েনা ০৩:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে সড়ক সম্প্রসারণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের ইট-বালিতে ঝুঁকিতে ৪০ লাখ টাকার প্রকল্প মন্ত্রণালয়ে ব্যয় সংকোচনে সাধনে এসি ব্যবহার করি না : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে যুবদল কর্মী নিহত লালমোহনে জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কলেজ ছাত্র রিজওয়ান রশীদের বানানো ‘রেসিং কার’ চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী জাপানে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা রাজধানীর বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শন প্রধানমন্ত্রীর বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন: প্রধানমন্ত্রী স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া হবিগঞ্জের চুনারুঘাটে ‘বাল্লা লোকাল’ ট্রেন এখন শুধুই স্মৃতি

বাংলাদেশের প্রখ্যাত গণসংগীত শিল্পী ফকির আলমগীর করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৪৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১
  • ৫৮ সময় দেখুন

বাংলাদেশ ডেস্কঃ বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যম জানিয়েছেন দেশের প্রখ্যাত গণসংগীত শিল্পী ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠ যোদ্ধা ফকির আলমগীরকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।

গতকাল শুক্রবারের প্রথম প্রহরে রাত ১টায় তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে কোভিড ইউনিটে ভর্তি করা হয়।  ভর্তির পরপরই তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।  তার স্ত্রী সুরাইয়া আলমগীর সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, গত বুধবার ফকির আলমগীরের করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট ‘পজিটিভ’ আসার পর চিকিৎসকের পরামর্শে তিনি বাসায়ই চিকিৎসা নিচ্ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে তার জ্বর ও শ্বাসকষ্ট বাড়তে থাকায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বামীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সুরাইয়া আলমগীর। ফকির আলমগীর একছেলে ও এক মেয়ের জনক।

ষাটের দশক থেকে গণসংগীতের সঙ্গে যুক্ত ফকির আলমগীর ক্রান্তি শিল্পী গোষ্ঠী ও গণশিল্পী গোষ্ঠীর সদস্য হিসেব ১৯৬৯-এর গণঅভ্যুত্থানে শামিল হন৷ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দেন৷ স্বাধীনতার পর পাশ্চাত্য সংগীতের সঙ্গে দেশজ সুরের মেলবন্ধন ঘটিয়ে বাংলা পপ গানের বিকাশে ভূমিকা রাখেন ৭১ বছর বয়সি এ শিল্পী৷ সংগীতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ১৯৯৯ সালে ফকির আলমগীরকে একুশে পদক দেয় সরকার৷

দীর্ঘ ক্যারিয়ারে শিল্পীর কণ্ঠের বেশ কয়েকটি গান দারুণ জনপ্রিয়তা পায়৷ ১৯৮২ সালের বিটিভির আনন্দমেলা অনুষ্ঠানে তাঁর গাওয়া ও সুর দেওয়া  ‘ও সখিনা’ গানটি এখনও মানুষের মুখে মুখে ফেরে৷ ফকির আলমগীর সাংস্কৃতিক সংগঠন ঋষিজ শিল্পীগোষ্ঠী প্রতিষ্ঠাতা, গণসংগীত চর্চার আরেক সংগঠন গণসংগীত শিল্পী পরিষদের সাবেক সভাপতি৷

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর করা ফকির আলমগীর গানের পাশাপাশি নিয়মিত লেখালেখিও করেন।

‘মুক্তিযুদ্ধের স্মৃতি ও বিজয়ের গান’, ‘গণসংগীতের অতীত ও বর্তমান’, ‘আমার কথা’, ‘যারা আছেন হৃদয় পটে’সহ বেশ কয়েকটি বই প্রকাশ হয়েছে তার।

ফকির আলমগীরের ছেলে মাশুক রাজিব আলমগীর ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে তার বাবার মিথ্যা মৃত্যুর খবর প্রচার না করতে অনুরোধ করেছেন। তিনি তার স্ট্যাটাসে বলেন, আমার বাবা জনাব ফকির আলমগীর এখন পর্যন্ত করোনা ভাইরাস এর সাথে লড়াই করে যাচ্ছেন ।

উল্লেখ্য, আমার ছোট চাচি,বাবার ছোট ভাই জনাব ফকির সিরাজ এর স্ত্রী শুক্রবার দিবাগত রাতে ক্যান্সারে আক্রান্ত হয় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। প্লিজ কেহ আমার বাবার মিথ্যা মৃত্যুর গুজব ছড়াবেন না। তিনি করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আছেন। আমার বাবার দ্রুত সুস্থতার জন্য সবাই দোয়া করবেন।

কবির আহমেদ /ইবিটাইমস /এম আর

জনপ্রিয়

লালমোহনে সড়ক সম্প্রসারণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের ইট-বালিতে ঝুঁকিতে ৪০ লাখ টাকার প্রকল্প

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশের প্রখ্যাত গণসংগীত শিল্পী ফকির আলমগীর করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি

আপডেটের সময় ০৩:৪৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১