ভিয়েনা ০৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল ঈদুল আজহা দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হবিগঞ্জে RAB এর অভিযানে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিচারকরা সম্পূর্ণ স্বাধীন, যে কারণে তারা গ্রেফতারের পরদিনই জামিন পেয়েছেন: আইনমন্ত্রী

স্লোভাকিয়ার রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১
  • ৬৮ সময় দেখুন

ভিয়েনা, অস্ট্রিয়াঃ পূর্ব ইউরোপের দেশ স্লোভাকিয়ায় বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত দেশটির রাষ্ট্রপতি সুজানা চাপুটোভার কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন।

বুধবার স্লোভাকিয়ার রাজধানী ব্রাটিস্লাভাতে অবস্থিত প্রেসিডেন্সিয়াল প্যালেসে স্লোভাকিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত স্লোভাকিয়ায় নিযুক্ত বাংলাদেশের অনাবাসী রাষ্ট্রদূত হিসেবে তার পরিচয়পত্র পেশ করেন। এ সময় স্লোভাকিয়ার সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।

রাষ্ট্রদূত আব্দুল মুহিত বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ এর পক্ষ থেকে স্লোভাকিয়ার রাষ্ট্রপতি সুজানা চাপুটোভাকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ন্যায়-বিচার প্রতিষ্ঠা, সামাজিক অগ্রগতি ও পরিবেশগত সুরক্ষা নিশ্চিতের আন্দোলনে সুজানা চাপুটোভার নেতৃত্ব ইউরোপের রাজনীতিতে ইতোমধ্যে প্রশংসিত হয়েছে। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটেও এ সকল ইস্যু গুরুত্বপূর্ণ।

একই দিন স্লোভাকিয়ায় বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত স্লোভাকিয়ার পররাষ্ট্র ও ইউরোপীয় বিষয়ক মন্ত্রণালয়ের রাজনীতি বিষয়ক মহাপরিচালক রোমান বুজেকের সাথে সাক্ষাত করেন। এ সময় বাংলাদেশ ও স্লোভাকিয়ার সাথে সম্পর্কিত দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে রাষ্ট্রদূত আব্দুল মুহিত ও রোমান বুজেক পরস্পরের সাথে আলোচনা করেন।

সভা চলাকালীন সময়ে বাংলাদেশ রাষ্ট্রদূতের সাথে ছিলেন বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের মন্ত্রী এবং মিশন উপ প্রধান রাহাত বিন জামান ।

ডেস্ক/ইবিটাইমস/এমআর/আরএন

জনপ্রিয়

অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

স্লোভাকিয়ার রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র

আপডেটের সময় ০৭:০৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১