ভিয়েনা ০৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন মেডিকেল কোম্পানিতে ইরানি হ্যাকারদের হামলা ইরাকে বিমান হামলায় অন্তত দুইজন যোদ্ধা নিহত : নিরাপত্তা সূত্র নিরাপদ বাংলাদেশ গড়তে সকল রাজনৈতিক দলের যৌথ প্রচেষ্টার আহ্বান রাষ্ট্রপতি’র সংসদের উদ্বোধনী অধিবেশন পর্যবেক্ষণ করলেন মার্কিন রাষ্ট্রদূত লালমোহনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলেন মেজর অব. হাফিজ, লালমোহনে আনন্দ-উচ্ছ্বাস চরফ্যাশনে বিষাক্ত ঘাস খেয়ে ৫ গরুর মৃত্যু

২৯ বছর পর ইউরোর সেমিফাইনালে ডেনমার্ক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১৯:২৫ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১
  • ৬০ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: ঠিক ২৯ বছর পর আবারো ইউরোর সেমিফাইনালে ডেনমার্ক। কোয়ার্টার ফাইনালে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়েছে তারা।

প্রথমার্ধেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠে ম্যাচ। গোছানো আক্রমণ থেকে গোল পেতে সময় লাগেনি ডেনিশদের। খেলার ৫ মিনিটের মাথায় ডানদিক থেকে নেয়া স্ট্রাইগার লারসেনের কর্নার থেকে বল বক্সের মাঝ বরাবর পেয়ে নিচু হেডে ডেনমার্ককে এগিয়ে দেন থমাস ডেলানি (১-০)।

১৭ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি পেতে পারতেন ডেলানি। কিন্তু ডানদিক থেকে লারসেনের ক্রস বাইরে দিয়ে মেরে দেন ড্যানিশ মিডফিল্ডার।

২২ মিনিটে নিজেদের বিপদ ডাকতে যাচ্ছিলেন ডেনমার্ক গোলরক্ষক কেসপার স্মাইকেল। তার পাস সরাসরি চলে গিয়েছিল প্রতিপক্ষের মেসোপাস্টের কাছে। মেসোপাস্ট দূরের পোস্টে বল দেন হলসকে। হলসের একদম কাছে থেকে নেয়া শট এবার অবশ্য দারুণভাবে বাঁচিয়ে দেন স্মাইকেলই।

৪২ মিনিটে বাঁ দিক থেকে জোয়াকিম মাহলের উঁচু পাস বক্সের মধ্যে ডলবার্গ জালে জড়িয়ে দেন (২-০)।

দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় চেক রিপাবলিক। একের পর এক আক্রমণ শানাতে থাকে তারা। গোলও পেয়ে যায় চার মিনিটের মাথায়। ভ্লাদিমির সৌফলের ক্রস ধরে ডান পায়ের অসাধারণ ভলিতে ব্যবধান ২-১ করেন প্যাট্রিক শিক।

আক্রমণ-পাল্টা আক্রমণ চলেছে এরপরও। যার মধ্যে চেক রিপাবলিকই অনেকটা এগিয়ে ছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। দ্বিতীয়ার্ধে দারুণ খেলে লড়াইয়ে ফিরলেও হার বাঁচাতে না পারায় বিদায় নিতেই হলো তাদের।

ডেস্ক/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

২৯ বছর পর ইউরোর সেমিফাইনালে ডেনমার্ক

আপডেটের সময় ০৭:১৯:২৫ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১