ভিয়েনা ০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল ঈদুল আজহা দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হবিগঞ্জে RAB এর অভিযানে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিচারকরা সম্পূর্ণ স্বাধীন, যে কারণে তারা গ্রেফতারের পরদিনই জামিন পেয়েছেন: আইনমন্ত্রী

ইউরোপে নতুন ওয়েভের ঝুঁকি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:২৯:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১
  • ৮১ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: দুই মাস কম থাকার পর গত এক সপ্তাহে ইউরোপে করোনার সংক্রমণ ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং নতুন ওয়েভে সংক্রমণের ঝুঁকি বাড়ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সংস্থাটির আঞ্চলিক পরিচালক হান্স ক্লুজের উদ্ধৃতি দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, মন্থর ভ্যাকসিন রোলআউট, ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট এবং সামাজিক যোগাযোগ বৃদ্ধির কারণে ঝুঁকি আবারও বেড়েছে।

ইউরো-২০২০ ‘সুপার-স্প্রেডার’ হিসেবে কাজ করতে পারে এমন আশঙ্কাও করছে বিভিন্ন সংস্থা। এরইমধ্যে লন্ডন এবং সেন্ট পিটার্সবার্গ থেকে ফিরে আসা শত শত সমর্থক পজিটিভ শনাক্ত হয়েছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিনিয়র জরুরি কর্মকর্তা ক্যাথরিন স্মলউড ম্যাচের আগে এবং পরের ভ্রমণের কথা উল্লেখ করে বলেন, ‘আমাদের স্টেডিয়ামের চারপাশে নজর রাখতে হবে। খেলার পরে কী হচ্ছে? তারা কী জনবহুল পাব এবং বারে যাচ্ছেন?’

অন্যদিকে, ভারতের ডেল্টা ভ্যারিয়েন্টকে ইউরোপের অনেক দেশ সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখছে। ইউরোপীয় ইউনিয়নের রোগ নিয়ন্ত্রণ সংস্থা ইসিডিসির অনুমান, আগস্টের শেষের দিকে সংক্রমণের ৯০ শতাংশ ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে হতে পারে।

এদিকে, রাশিয়ায় গত তিন দিন ধরে রেকর্ড সংখ্যক মৃত্যুর ঘটনা ঘটেছে। দেশটিতে শুধুমাত্র বৃহস্পতিবারেই ৬৭২ জন মারা গেছেন এবং নতুন করে ২৩,৫৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া জানুয়ারির পর যুক্তরাজ্যে সর্বোচ্চ ২৭,৯৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে, যুক্তরাজ্যের প্রাপ্তবয়স্কদের ৬২.৭ শতাংশকে দুই ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে।

ডেস্ক/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইউরোপে নতুন ওয়েভের ঝুঁকি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা

আপডেটের সময় ০৩:২৯:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১