ভিয়েনা ০১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী দ্রুত সিদ্ধান্ত প্রদানের লক্ষ্যে নতুন ইইউ আশ্রয় নীতি কার্যকর হচ্ছে যুদ্ধবিরতি আলোচনা: তেহরানে কাতারের প্রতিনিধি দল জিয়াউর রহমানের কর্ম ও আদর্শ নিয়ে উঁচুমানের গবেষণার আহ্বান মির্জা ফখরুলের সাবেক আইজি বেনজির গ্রেফতার লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ, স্পিকারের সুদৃষ্টি কামনা এসিল্যান্ড পরিচয়ে টাকা দাবি লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী মাহবুব আনাম স্বপন

লকডাউনকে সরকার তামাশায় পরিণত করেছে : মির্জা ফখরুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১০:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১
  • ১২০ সময় দেখুন

ঢাকা: লকডাউনকে সরকার তামাশায় পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলঅম আরমগীর। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে উল্লেখ করে বিপর্যয় মোকাবেলায় বিশেষজ্ঞ, এনজিও ও রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে যৌথ প্রচেষ্টা নেওয়ার আহ্বানও জানান তিনি।

রোববার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৬ জুন) অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, সময়মতো পদক্ষেপ না নেওয়ায় দেশে কোভিড সংক্রমণ ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবেলায় সার্বিক প্রস্তুতি রয়েছে সরকারের এমন দাবি ‘মিথ্যাচার’ বলেও মন্তব্য করেন তিনি। দুর্নীতি আর টিকা সংগ্রহের আগাম ব্যবস্থা না নেওয়ায় পুরো জাতি স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।

মহামারি মোকাবেলায় রাজনৈতিক দলসহ সবার মতামত নেওয়ার দাবিও জানান বিএনপির মহাসচিব। তিনি বলেন, প্রত্যেকটি দেশ আজকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সবাইকে নিয়ে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অযোগ্যতা, দুর্নীতি এসবের কারণে আজকে করোনা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

অতীতের যে কোনো সময়ের চেয়ে বিএনপি বেশি ঐক্যবদ্ধ এমনটা দাবি করে মির্জা ফখরুল বলেন, বিএনপির নয়, আওয়ামী লীগের ভবিষ্যতই অন্ধকার।

ঢাকা/ইবিটাইমস/

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লকডাউনকে সরকার তামাশায় পরিণত করেছে : মির্জা ফখরুল

আপডেটের সময় ০৭:১০:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১