ভিয়েনা ০৮:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয় ১-১ গোলে ড্র দক্ষিণ আফ্রিকা-চেক প্রজাতন্ত্র ম্যাচ ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়নকে লালমোহনে সংবর্ধনা টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী টুকু, পরিবেশ দেখে ক্ষুব্ধ আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক লালমোহনে গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদণ্ড গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার : তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

কালীগঞ্জে ৫টি চোরাই মটরসাইকেলসহ আটক ৩

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:২৭:২৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • ২৬ সময় দেখুন

শেখ ইমন, ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৫টি চোরাই মটরসাইকেলসহ ৩ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন-শহরের নিমতলা বাজারের মটরসাইকেল গ্যারেজ মালিক বিশ্বজিত কর্মকার, গাজীর বাজারের সোবহান ও ঝিনাইদহ সদরের নারিকেল বাড়িয়া বাজারের গ্যারেজ মালিক আব্দুল্লাহ আল মামুন। শুক্রবার দিবাগত গভীর রাত থেকে শনিবার ভোর পর্ষন্ত পৃথক অভিযান চালিয়ে মটরসাইকেল উদ্ধারসহ তাদেরকে আটক করে পুলিশ। এ ঘটনায় থানার এস আই রফিকুল ইসলাম বাদী হয়ে ৪ জনের নামে একটি মামলা দায়ের করেছেন। পরে শনিবার বিকালে আটকের বিষয়ে থানা চত্বরে সাংবাদিকদের প্রেস ব্রিফিং করেন কালীগঞ্জ অফিসার্স ইনচার্জ জেল্লাল হোসেন।

মামলার বাদী এস আই রফিক জানান, গোপন সুত্রে চোরাই মটরসাইকেল বিক্রির খবর পেয়ে থানার ওসিকে বিষয়টি অবহিত করেন। এরপর পুলিশ অভিযানে বের হয়ে শুক্রবার রাত ১১ টার দিকে শহরের নিমতলা রোডে বিশ্বজিত কর্মকারের মটরসাইকেল গ্যারেজে অভিযান চালায়। ওই গ্যারেজ থেকে একটি কালো রংয়ের ১৫০ সিসি পালসার ও লাল রংয়ের একটি প্লাটিনা ১০০ সিসি চোরাই মটরসাইকেলসহ তাকে আটক করে। আটককৃতের স্বীকারোক্তিতে রাত তিন টার দিকে পুলিশ ঝিনাইদহ সদরের নারকেল বাড়িয়া বাজারের আব্দুল্লাহ আল মামুনের গ্যারেজে অভিযান চালায়। তার গ্যারেজ থেকে কালো লাল রংয়ের একটি ডিসকভার ১২৫ সিসি সাইকেল ও একটি লাল রংয়ের হোন্ডা ১১০ সিসি মটর সাইকেলসহ তাকে আটক করে। এরপর শনিবার ভোর রাতে কালীগঞ্জ উপজেলার গাজীর বাজারে সোবহানের পুরাতন মটরসাইকেল শো-রুমে অভিযান চালিয়ে কালো রংয়ের ডিসকভার ১২৫ সিসি মটরসাইকেলনহ তাকে আটক করে।

কালীগঞ্জ থানার ওসি জানান, পুলিশী অভিযানে ৫ টি চোরাই মটরসাইকেলসহ ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা চোরাই মটরসাইকেল বিক্রির সিন্ডিকেট। তারা উদ্ধারকৃত সাইকেলের কোন বৈধ কাগজ বা মালিকানার কাগজ দেখাতে পারেনি। সন্ধ্যার আগে আটককৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কালীগঞ্জে ৫টি চোরাই মটরসাইকেলসহ আটক ৩

আপডেটের সময় ০৩:২৭:২৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬